,

অর্ধনগ্ন ছবি প্রসঙ্গে এমার বক্তব্য

news-image

 

বিনোদন ডেস্ক : ‘হ্যারি পটার’ সিনেমা খ্যাত হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন। সম্প্রতি ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের ফটোশুটে অর্ধনগ্ন হয়ে পোজ দিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। অনেকেই তার নারীবাদী দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছেন।

তবে এ প্রসঙ্গে মুখ খুলেছেন বিউটি অ্যান্ড দ্য বিস্ট অভিনেত্রী। এমা ওয়াটসন বলেন, ‘আমি সবসময়ই লক্ষ্য করি নারীবাদ নিয়ে অনেক ভুল ধারণা ও ভুল বোঝাবুঝি রয়েছে। নারীবাদ হলো নারীদের সিদ্ধান্ত গ্রহণ করতে দেওয়া। নারীবাদ মানে লাঠি নয়, যা দিয়ে অন্য নারীদের আঘাত করা হবে। এটা সম্পূর্ণ স্বাধীনতা, মুক্তি ও সমতার সঙ্গে সম্পৃক্ত। আমি বুঝতে পারছি না এটার সঙ্গে আমার স্তনের সম্পর্কটা কি? এটি খুবই বিভ্রান্তিকর।’

তিনি আরো বলেন, ‘আমি বিভ্রান্ত। বেশিরভাগ মানুষই বিভ্রান্ত। মাঝে মাঝে আমি সত্যিই অবাক হয়ে যাই।’

২৬ বছর বয়সি এমা ওয়াটসন ২০১৪ সাল থেকে জাতিসংঘের উইমেন গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। এমনকি নারী শিক্ষার প্রচারণার জন্য তিনি বাংলাদেশ ও জাম্বিয়াতেও সফর করেছেন। বর্তমানে বিউটি অ্যান্ড দ্য বিস্ট সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত এমা। সিনেমাটিতে বেলে চরিত্রে অভিনয় করছেন তিনি। আগামী ১৭ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে