,

মেছতা দূর হবেই

news-image

অতিরিক্ত রোদে মুখের ত্বকে মাত্রাতিরিক্ত মেলানিন উৎপাদনে ত্বক ক্ষতিগ্রস্ত হয়ে মেছতার সৃষ্টি হয়। এ ছাড়া হরমোন পরিবর্তন, অতিরিক্ত দুশ্চিন্তা, টক্সিন ও থাইরয়েড সমস্যায়ও এটা হতে পারে। সহজ ও ন্যাচারাল পদ্ধতিতে মেছতা থেকে মুক্তির উপায় জানালেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক কনা আলম

অ্যালোভেরা জেল

তাজা অ্যালোভেরা পাতা কেটে এর ভেতর থেকে জেলটুকু বের করে নিন। এবার এই জেলটুকু মুখে লাগিয়ে হালকা হাতে ৫ মিনিট ম্যাসাজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন দুবার করে টানা এক মাস করতে হবে।

 

ওটমিল

ওটমিল ত্বকের বাদামি দাগ ও মরা চামড়া দূর করে ত্বক উজ্জ্বল করে। দুই চা চামচ ওটমিল, দুই চা চামচ দুধ এবং এক চা চামচ মধু মিশিয়ে ত্বকের যে স্থান মেছতায় আক্রান্ত, সে জায়গায় লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর পানি দিয়ে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার করুন এক মাস।

 

লেবুর রস

লেবুর রস ত্বক ব্লিচ করে। এ ছাড়া ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে। লেবু কেটে রস বের করে মুখের মেছতায় আক্রান্ত স্থানে সরাসরি মাখুন। এরপর ২০ মিনিট রেখে হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন করে তিন সপ্তাহ লাগিয়ে দেখুন, মেছতা ঠিক হবে।

 

হলুদ

অ্যান্টি-অক্সিডেন্ট ও ন্যাচারাল স্কিন টোনার হিসেবে হলুদ পরিচিত। হলুদের মধ্যে থাকা নানা গুণাগুণ ত্বকের মেলানিন কমিয়ে মেছতা হালকা করতে সাহায্য করে। ১ চা চামচ হলুদের মধ্যে ৫ চা চামচ দুধ দিন। তরল দুধ ব্যবহার করা ভালো। এর মধ্যে দিন দুই চামচ বেসন। এবার এই পেস্টটি মেছতায় আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন ২০ মিনিট। হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন। প্রতিদিন একবার করে ব্যবহার করুন।

 

কাঠবাদাম

কাঠবাদামে থাকা হাইপ্রোটিন ও ভিটামিন ‘সি’ ত্বক মসৃণ করে। এ ছাড়া ত্বকে পুষ্টি জুগিয়ে ত্বক উজ্জ্বল করে। ২ চামচ বাদাম বাটা অথবা গুঁড়ার সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে মুখে মেছতার ওপর লাগিয়ে রাখুন ৩০ মিনিট। হালকা গরম পানিতে মুখ ধুয়ে মুছুন। সপ্তাহে ২ থেকে ৩ দিন করুন, যতক্ষণ না কোনো উপকার পাচ্ছেন। অথবা ৬ থেকে ৭টি বাদাম সারা দিন কয়েক চা চামচ দুধের ভেতর ভিজিয়ে রাখুন। এরপর বেটে পেস্ট বানিয়ে  মেছতা আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন সারা রাত। প্রতিদিন একবার করে টানা দুই সপ্তাহ ব্যবহার করতে হবে।

 

পেঁপে

পেঁপেতে থাকা পেপেইন এনজাইম প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে। এ ছাড়া ত্বকের ক্ষতিগ্রস্ত কোষকে সারিয়ে তোলে ও মৃত কোষ দূর করে। আধা কাপ পাকা পেঁপে থেঁতলে নিন। এবার দুই টেবিল চামচ মধু মিশিয়ে আক্রান্ত স্থানে ২০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার করে কয়েক মাস ব্যবহার করতে হবে।

 

চন্দন গুঁড়া

ত্বকের দাগ হালকা করা উপাদানের মধ্যে খুব ভালো হলো চন্দন। এটি ত্বকের যেকোনো দাগ দূর করতে সাহায্য করে। সমপরিমাণ চন্দন গুঁড়া, দুধ, লেবুর রস আর হলুদ মিশিয়ে পেস্ট বানিয়ে মেছতায় আক্রান্ত স্থানে মাখুন। এবার শুকাতে দিন। শুকিয়ে গেলে পানির ঝাপটা দিয়ে মাস্কটা নরম করে সার্কুলার মোশনে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ থেকে ৪ দিন করে করুন। যত দিন না কোনো উপকার পাচ্ছেন।

 

টিপস

► মেছতা থাকলে বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন।

► স্বাস্থ্যসন্মত পুষ্টিকর খাবার খান।

► দিনে ৬ থেকে ৮ গ্লাস পানি পান করুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে