,

নারীদের প্রশংসা করতে গিয়ে যেকথা একেবারেই বলবেন না

news-image

লাইফস্টাইল ডেস্ক : বসন্ত জাগ্রত দ্বারে৷ ভালো করে ভালোবাসার এই তো সময়৷ কিন্তু অনেকেই সম্পর্কের শুরুটা ঠিক তেমন করে করে উঠতে পারেন না৷ বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে৷ নারীদের স্তুতিবাক্য অবশ্যই পছন্দ৷ তবে তার জন্য কোন শব্দের প্রয়োগ উচিত আর কোন শব্দের প্রয়োগ একেবারেই উচিত নয়, এই টানাপোড়েনেই থেকে যান অনেকে।

হ্যাঁ, নারী মন বোঝা সবার পক্ষে সম্ভব নয়৷ তাই বলে কী পছন্দের মানুষকে মনের কথা বলবেন না? নিশ্চয়ই বলবেন৷ শুধু কোন প্রশংসাগুলি মেয়েদের একদমই করবেন না জেনে রাখুন-

১) তুমি বড্ড সহজ-সরল : বেশিরভাগ মেয়েরাই এই প্রশংসা বাক্যটি পছন্দ করেন না৷ তার চেয়ে দুষ্টু, কিংবা মিষ্টি বললে বরং বেশি খুশি হবেন তাঁরা৷ আর মনে প্রশ্ন জাগতেই পারে, সরল বলার মানে কী সহজেই বোকা বানানো যায় তাঁকে?

২) কিছু করেছ নাকি, আজ বড় ভাল লাগছে দেখতে : তার মানেটা কী? অন্যদিন ভাল লাগে না? এই প্রশ্নই সবার আগে মেয়েদের মনে আসে৷ কেউ সামনে বলেও দেন, আবার কেউ পাশ কাটিয়ে চলে যান৷

৩) তোমার স্বাস্থ্য ভাল হয়েছে : ভুলেও বলবেন না এই কথা৷ কোনো মেয়েই এই প্রশংসা একেবারেই নিতে পারেন না৷ তাঁদের মোটা বলা হচ্ছে, এমনটাই ভেবে নেন তাঁরা৷ আর কোনো মেয়ে নিজেকে মোটা ভাবতে একেবারেই পছন্দ করেন না৷

৪) বয়সের তুলনায় ছোট দেখাচ্ছে তোমায় : এর মানে কী? বয়স হয়ে গেছে তাঁর? এবং এই বয়সের নারীদের ভাল লাগতে পারে না? এমনটাই মনে করেন নারীরা৷ তাই বয়সের বিষয়ে ভুল করেও ঢুকবেন না প্রশংসার ক্ষেত্রে।

৫) আরও একটু মন খুলে হাসলে তোমায় দারুণ দেখাবে : মহাশয় হামেশা একটা মানুষ হাসতে পারে না৷ আর হাসিটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার৷ যখন হাসি পাবে তখনই হাসবে৷ স্বতস্ফূর্তভাবে স্বচ্ছন্দ্যে।সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা