,

উ. কোরিয়ানদের ভিসাহীন ভ্রমণ বন্ধের ঘোষণা মালয়েশিয়ার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট কিম জং উনের সৎভাই কিম জং ন্যাম হত্যায় এবার উ. কোরিয়ানদের মালয়েশিয়ায় ভিসাহীন ভ্রমণের সুযোগ বন্ধ করে দিলো দেশটির সরকার।

নিরাপত্তার কারণে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি।

তবে অনেকেই ধারণা করছেন, কিম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন কয়েক উ. কোরিয়ানকে আটকের পর এই ধরণের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে মালয়েশিয়া।

এরআগে গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে দুই নারী ন্যামের মুখমণ্ডলে উচ্চ মাত্রার বিষাক্ত রাসায়নিক ভিএস নার্ভ ছড়িয়ে দেয়। এর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ন্যাম মৃত্যুবরণ করেন।

পরবর্তীতে গত বুধবার দেশটির এটর্নি জেনারেল মোহাম্মদ আপান্দি আলী বলেন, ন্যাম হত্যায় আটক ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের দুই নারীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হবে। দোষী প্রমাণিত হলে তাদের মৃত্যুর মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি। বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে