,

আখাউড়ায় দুই স্কুল ছাত্রী নিখোঁজ

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কুল থেকে বাড়ি ফেরেনি দুই শিক্ষার্থী। গত দু’দিন ধরে তাদের খোঁজ না মেলায় নানা ধরণের শঙ্কায় আছে পরিবার। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো, তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রিংকন আক্তার ও তার সহপাঠি সীমা আক্তার। গত মঙ্গলবার স্কুল ছুটির পর তারা আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন তাদেরকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করছে।

এলাকাবাসী, স্কুল কর্তৃপক্ষ ও পারিবারিক সূত্র জানায়, তুলাই শিমুল গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে রিংকন ও সঞ্জু মিয়ার মেয়ে হলেন সীমা। গত কয়েকদিন আগে রিংকন তার নানার বাড়ি থেকে একটি মোবাইল ফোন নিয়ে আসে। এটি সে সীমাকে নিয়ে লুকিয়ে লুকিয়ে ব্যবহার করে। গত মঙ্গলবার স্কুলের ক্লাস চলাকালীন সময়ে রিংকনের এক মামী এসে মোবাইল ফোনটি নিয়ে যায়। ওই দিন স্কুল ছুটি শেষে রিংকন ও সীমা আর বাড়ি ফিরেনি। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার জানান, ধারণা করা হচ্ছে মেয়ে দু’টি রাগ করে কোথাও চলে গেছে। আজ সন্ধ্যা সাতটা নাগাদ তাদেরকে খোঁজে পাওয়া যায় নি। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে