,

‘মা হওয়ার পর অবসাদে ভুগছেন’ জেনে নিন কী ভাবে কাটিয়ে উঠবেন

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :সদ্য মা হয়েছেন। সারা দিনই কেটে যাচ্ছে সদ্যজাতকে নিয়ে। রাতে ঘুমেরও দফারফা। এ দিকে ডেলিভারির পর নিজের শরীরও সম্পূর্ণ সেরে ওঠেনি। সব মায়েদের কাছেই জীবনের এই সময়টা বেশ কঠিন। সারা দিন বাড়িতে বসে একই কাজ করতে করতে বিরক্তি আসা, অবসাদে ভোগা খুবই স্বাভাবিক ব্যাপার। অনেকেই এই ডিপ্রেশনে ভোগেন। জেনে নিন কী ভাবে মোকাবিলা করবেন পোস্ট ডেলিভারি ডিপ্রেশনের।

সন্তানের জন্ম দেওয়ার পর দিন থেকে পরিবারের মানুষদের সাহায্য নিন। অন্যদের সাহায্য না নিয়ে একা হাতে সব কিছু করতে করতেও অনেকে অবসাদে ভুগতে থাকেন।

সদ্য মা হওয়ার পর সন্তান সারা দিনই ব্যস্ত রাখে। রাতেও ঘুম ঠিকঠাক হয় না। যা অবসাদের অন্যতম কারণ। ভাল ঘুম না হলে মুড কখনই ভাল থাকবে না। তাই পর্যাপ্ত বিশ্রাম নিন। দেখবেন অবসাদ অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছেন।

অবসাদ কাটানোর জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন। অধিকাং মায়েরাই সন্তানের যত্ন নিতে গিয়ে নিজের খেয়াল রাখতে ভুলে যান। অথচ এই সময় পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। শরীর সঠিক পুষ্টি পেলে অবসাদও কম হবে।

বাচ্চার জন্য সারা দিন বাড়িতে বসে থাকতে থাকতে অনেকেই অবসাদে ভুগতে থাকেন। এমনটা না করে কাছে পিঠে হেঁটে আসুন খোলা হাওয়ায়। পারলে শিশুকেও সঙ্গে নিয়ে যেতে পারেন।

নিজের কাছের মানুষজন বা অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা, অনুভূতি ভাগ করে নিন। অনেক সময় তাদের কাছ থেকেই পেয়ে যেতে পারেন সমস্যার সমাধান।

দুঃখের চিন্তা, খারাপ অভিজ্ঞতার কথা ভাববেন না।

আপনার চিকিত্সক বা স্বাস্থ্য পরামর্শদাতার সঙ্গে কথা বলুন। তাকে আপনার সমস্যাগুলো খুলে বলুন। ঠিক কোন ধরনের চিকিত্সা আপনাকে সাহায্য করতে পারে তা জানুন।

যদি অনুভব করেন অবসাদ ও বিরক্তির কারণে নিজের ও সন্তানের ক্ষতি করার প্রবণতা তৈরি হচ্ছে তাহলে অবশ্যই চিকিত্সকের কাছে যান।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা