,

হোয়াইট হাউসের সোফায় হাঁটু মুড়ে বসে বিতর্কের সৃষ্টি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :হোয়াইট হাউসের ওভাল অফিসে সোফার ওপর হাঁটু ভেঙ্গে বসা প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা কেলিয়ান কনওয়ের এক ছবি তীব্র বিতর্কের সৃষ্টি করেছে।

ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে এসেছিলেন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ প্রধান কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর নেতারা। প্রেসিডেন্ট ট্রাম্প যখন এই কৃষ্ণাঙ্গ নেতাদের সঙ্গে ছবি তোলার পোজ দিচ্ছেন, তখন সামনের সোফায় হাঁটু মুড়ে বসে আছেন তাঁর উপদেষ্টা কেলিয়ান ওয়ে। তাঁকে হাতের মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনেকে কেলিয়ান কনওয়ের তীব্র সমালোচনা করছেন এই বলে যে তিনি প্রেসিডেন্টের অফিস এবং কৃষ্ণাঙ্গ নেতাদের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন।

টুইটারে একজন মন্তব্য করেছেন, “জনগণের ওভাল অফিসে এরকম আচরণ কেউ করতে পারে না।” আরেকজনের মন্তব্য, “আপনার আগে বহু মহামানব এই সোফায় বসেছেন। তাদের কথা ভেবে পা নামিয়ে বসুন।”

কেলিয়ান কনওয়ের দেহের অঙ্গভঙ্গি নিয়ে প্রশ্ন তুলে অনেকে বলছেন, এই বৈঠকটিকে যে তিনি মোটেই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না, এই ছবি সেটাই প্রমাণ করে। তবে কেলিয়ান কনওয়েকে সমর্থন করে অনেকে বলছেন, মিছেমিছি এই ঘটনা নিয়ে চায়ের কাপে ঝড় তোলা হচ্ছে। কেউ কেউ প্রেসিডেন্ট ওবামার একটি পোষ্ট করে দেখিয়েছেন যে তিনিও একবার ওভাল অফিসে বসে থাকা ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে টেবিলে পা তুলে দিয়ে টেলিফোনে কথা বলছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা কেলিয়ান কনওয়েকে নিয়ে বিতর্ক এটাই প্রথম নয়। মিস্টার ট্রাম্পের বিতর্কিত ইমিগ্রেশন নিষেধাজ্ঞার সমর্থনে কথা বলতে গিয়ে তিনি যুক্তরাষ্ট্রে এমন এক হত্যাযজ্ঞের কথা উল্লেখ করেছিলেন যা আসলে বাস্তবে ঘটেনি। এছাড়া তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভানকার ফ্যাশন ব্রান্ডের পক্ষে প্রচার চালিয়েও বিতর্ক সৃষ্টি করেন। তিনি এক্ষেত্রে সরকারী দায়িত্বে থাকা অবস্থায় একাজ করে নৈতিকতা ভেঙ্গেছেন বলে অভিযোগ উঠে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে