,

ডাক্তার লাগবে না! নিজেই বদলানো যাবে চশমার পাওয়ার,(ভিডিওসহ)

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :যারা চশমা ব্যবহার করেন, তাদের যদি চোখের পাওয়ার কোনো কারণে বদলে যায়, তা হলে নতুন চশমার বন্দোবস্ত করা ছাড়া উপায় থাকে না। চোখের ডাক্তারের কাছে দৌড়ও, চশমার দোকানে যাও— অনেক হ্যাপা, সেই সঙ্গে টাকাও নষ্ট।
এ বার এই অবস্থার বদল আনার জন্য ডায়াল ভিশন নামের এক কোম্পানি এক অভিনব চশমা আনলো বাজারে, যে চশমায় সামান্য একটা বোতাম ঘুরিয়ে বদলে ফেলা যায় কাচের ক্ষমতা। অক্সফোর্ড ইউনিভার্সিটির চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ মেনে তৈরি এই চশমায় এক দিকের ডাঁটির পাশে লাগানো রয়েছে একটি বিশেষ বোতাম।
প্রয়োজন মতো এই বোতাম ঘুরিয়েই কাচের পাওয়ার পরিবর্তন করে নেয়া যাবে। বিষয়টিকে কার্যকর করার জন্য চশমার সঙ্গেই দেয়া হবে একটি লেটার চার্ট। সেই অক্ষরমালার দিকে তাকিয়ে এক চোখ বন্ধ করে সহজেই বুঝে নেওয়া যাবে বোতাম কোন দিকে ঘুরিয়ে কী ভাবে পাওয়ার বাড়ানো কিংবা কমানো সম্ভব। কী ভাবে কাজ করে এই চশমা? আসলে এই চশমার কাচগুলি হলো বিশেষ ধরনের স্লাইডিং গ্লাস।
ডাঁটির উপরের বোতামটি ঘোরাইলেই এই স্লাইডিং কাচ সরে গিয়ে পাওয়ার বাড়িয়ে অথবা কমিয়ে দেয়। ফলে দৃষ্টিশক্তির দুর্বলতা অনুযায়ী চশমার পাওয়ার বদলে নেয়া সম্ভব হয়। ডায়াল ভিশন কর্তৃপক্ষের আশা, তাদের এই চশমা ব্যাপক ভাবে গৃহীত হবে সারা বিশ্বেই। চশমা ব্যবহারকারীরা এই চশমার সাহায্যে নিজেরাই নিজেদের প্রয়োজন মতো চশমাকে বদলে নিতে পারবেন বলে তাদের বিশ্বাস।

https://youtu.be/E2Cr59k1vfI

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে