,

জেনে নিন ফিটনেস রুটিন মেনে চলার ৫ টিপ্‌স

news-image

 

লাইফস্টাইল ডেস্ক : ওজন কমানোর জন্য আমরা অনেকেই ডায়েট মেনে চলতে শুরু করি। প্রথম কিছু দিন খুব উত্সাহের সঙ্গে খাওয়া-দাওয়া, এক্সারসাইজ করলেও কিছু দিন পরই বোর হয়ে ছেড়ে দিই মাঝপথেই। আশানুরূপ ফলও মেলে না। জেনে নিন কী ভাবে বোর না হয়ে ডায়েট রুটিন মেনে চলবেন।

রিয়্যালিস্টিক গোল সেট করুন। যদি মনে করেন এক মাসেই ১০ কেজি কমিয়ে ফেলবেন তাহলে কিন্তু মাঝপথেই ক্লান্ত হয়ে পড়বেন। কত দিনে কতটা কমানো সম্ভব, কী ভাবে সুস্থ থাকবেন তা সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখলে নিয়ম মেনে চলতেও সুবিধা হবে।

জিমে গিয়ে ওজন ঝরাতে বোর লাগলে সঙ্গী খুঁজে নিন। রোজ দু’জনে একসঙ্গে এক্সারসাইজ করলে মেদ ঝরানো অনেক সহজ হয়ে যাবে। সেই সঙ্গেই একে অপরের সঙ্গে অভিজ্ঞতাও ভাগ করে নিতে পারবেন।

প্রতি দিন কী খাচ্ছেন, কতটা পরিমাণ খাচ্ছেন তার একটা রেকর্ড রাখুন। আমেরিকান জার্নাল অব প্রিভেন্টিভ মেডিসিন জানাচ্ছে,
ফুড ডায়েরি মেনে চললে ওজন ঝরানো অনেক সহজ হয়।

নিজে যখন রোগা ছিলেন বা রোগা কোনও সেলিব্রিটির ছবি দেওয়ালে টাঙিয়ে রাখুন। নিজেকে উদ্বুদ্ধ রাখতে এই ছবির দিকে দেখুন।

ডায়েট বা এক্সারসাইজ যদি খুব কঠোর ভাবে মেনে চলতে যান তাহলে কিছু দিনের মধ্যেই উত্সাহ হারিয়ে ফেলবেন।
তাই এক্সারসাইজের বদলে রুটিনে আনুন কোনও ফান গেম। ব্যাডমিন্টন বা নিজের পছন্দের কোনও খেলার মাধ্যমেও সচল থাকতে পারেন। জিমে যাওয়ার প্রয়োজন নেই।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা