,

‘প্রেমের ফাঁদে অপহরণ’, র‍্যাবের গুলিতে আহত ৪

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকার উপকণ্ঠ আশুলিয়ায় ‘অপহরণের’ ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে জামগড়া মধ্যপাড়া প্রাইমারি স্কুলের পাশে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় আমানউল্লাহ নুর আমান (২৬) নামের এক যুবককে উদ্ধার করা হয়।

অভিযানে একটি পিস্তল, তিনটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ চারজনসহ ছয়জনকে আটক করেছে র‍্যাব। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের সবার হাত-পায়ে গুলি লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

উদ্ধার হওয়া আমানের বাড়ি ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল উপজেলায়। অপহরণের বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

র‍্যাব-১০-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতব্বর জানান, এক নারীর প্রেমের ফাঁদে পড়ে আমান সাভার থেকে আশুলিয়ার জামগড়ায় যান। সেখান তাঁকে অপহরণকারীদের কাছে তুলে দেন ওই নারী।

জাহাঙ্গীর হোসেন জানান, আমানকে আটকে রেখে স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

র‍্যাবের অধিনায়ক জানান, আমানের স্বজনরা বিষয়টা র‍্যাবকে জানালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে শুরু হয় অভিযান। টের পেয়ে অপহরণকারীরা র‍্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি করে। এ সময় চারজন গুলিবিদ্ধ হয়।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে