,

হাসুন, আয়ু বাড়বে!

news-image

লাইফস্টাইল ডেস্ক : জন হপকিন্স ইউনিভার্সিটি মেডিকাল স্কুলের সাম্প্রতিক গবেষণা বলছে, হাসলে আয়ু বাড়ে। হার্ট ভালো থাকে। ওজন কমায়। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হজম ভালো হয়। ভালো থাকে ফুসফুস। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়। ব্যথা কমায়।

নরওয়ের সাম্প্রতিক গবেষণা বলছে, যাদের সেন্স অফ হিউমার প্রখর, যারা সবসময় আশাবাদী, তারা বাকিদের থেকে ৫৫ শতাংশ বেশি বাঁচেন।

দিনে ১৫ মিনিট হাসুন। ফলে, শরীরে হ্যাপি হরমোনের ক্ষরণ হয়। ডিপ্রেশন কমে। সম্পর্কের উন্নতি হয়। সম্পর্ক ভালো থাকে। মন খুলে হাসলে স্ট্রেস হরমোন কমে। রোগ-প্রতিরোধী কোষ এবং সংক্রমণ-প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়। বেড়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা। শরীরে এন্ডরফিন ক্ষরণে ব্যথা কমে।

শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। হার্ট অ্যাটাক, স্ট্রোকের সম্ভাবনা কমে যায়। দিনে ১৫ মিনিট হাসিতে প্রায় ৪০ ক্যালোরি বার্ন হয়। বছরে ৩-৪ পাউন্ড হাসতে হাসতে কমে।

বিশেষজ্ঞদের পরামর্শ, জীবনকে অত্যন্ত সিরিয়াসলি নেওয়া চলবে না। অন্যের ওপর চিত্কার-চেঁচামেচি নয়, বরং হালকা চালে মুখে হাসি নিয়ে সব বাধার মোকাবিলা করা। যখনই দুঃখ, রাগ বা স্ট্রেস বাড়বে, তখনই অতীতের কোনও মজার ঘটনা বা জোকসকে মনে করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সবসময় সেই সব মানুষের চারপাশে থাকুন, যারা হাসতে ভালোবাসেন, মজা করতে ভালোবাসেন। পোষ্যের সঙ্গে বেশিক্ষণ থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ তারা খেলা করতে ভালোবাসে, মজা পছন্দ করে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা