বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল শনিবার রাতে নগরীর নতুন বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে র‍্যাব জানায়। নিহত ওই ব্যক্তির নাম কাওসার আলী (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার পিয়ারপাড়া গ্রামের তাসিম আলীর ছেলে।

র‍্যাবের দাবি, নিহত কাওসার আলী ডাকাতদলের সদস্য। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি এবং কয়েকটি হাসুয়া উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের দুজন সদস্যও আহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাবের মিডিয়া উইং কর্মকর্তা এএসপি রমজান আলী বলেন, “নিহত কাওসার আলী ডাকাতদলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা ছিল। শনিবার দিবাগত রাতে তারা নগরীর নতুন পাড়া এলাকায় ডাকাতির চেষ্টা করছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে গেলে ডাকাতদলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ”

র‍্যাবের ওই কর্মকর্তা আরো বলেন, “ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি ও কয়েকটি হাসুয়া উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের দুজন সদস্যও আহত হয়েছেন। ” বিষয়টি স্বীকার করে নগরীর মতিহার থানার ওসি হুমায়ন কবির বলেন, “র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কাওসার আলী নামের ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে শুনেছি। শনিবার রাত ২টার পর নগরীর নতুন বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। “

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু