বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিছানায় পোকার কামড়? রয়েছে মুক্তির উপায়

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :বিছানায় পোকার কামড় কে না খেয়েছে? ছারপোকার চেয়ে ক্ষুদ্র পোকা ‘মাইট’ সবচেয়ে ভালোবাসে মানুষের সাথে বসবাস করতে, যা ছোট-বড় সকলের স্বাস্থ্যেরই ক্ষতি করতে পারে৷ মাইটকে তাড়ানোর উপায় থাকছে…..

বেশি গরম নয়, আবার তেমন ঠান্ডাও নয় – এমন আবহওয়াতেই মাইট নামের ছোট্ট এই পোকাটি নরম বিছানায় মানুষের সাথে বসবাস করতে সবচেয়ে বেশি ভালোবাসে৷ তাছাড়া এরা পছন্দ করে সোফা এবং ঘরের কার্পেটে থাকতে৷ এমনকি কাপড়ে তৈরি বাচ্চাদের খেলনা বা টেডি বেয়ারের ভেতরেও আরাম করে বসে থাকে এরা৷

সপ্তাহে অন্তত দু’দিন বিছানার লেপ তোষক, বালিশ, চাদর – সব কিছু রোদে দিন৷ এছাড়া ঘরের মধ্যে ঢুকতে দিন যথেষ্ট আলো বাতাস৷ সম্ভব হলে তোষক বা ম্যাট্রেসেরও একটি ঢাকনা লাগানো যেতে পারে৷ ঘুমানোর আগে কিছুক্ষণ ঘরে মুক্ত বাতাস আনার জন্য জানালা-দরজা খুলে দিন৷ দাম একটু বেশি হলেও জার্মানিতে ‘অ্যান্টি অ্যালার্জি’ বিছানা পাওয়া যায়৷ তবে পোকা মুক্ত বিছানা রাখতে বাড়তি পরিষ্কার-পরিচ্ছন্নতা বিশেষ জরুরি৷

কার্পেটের ভেতর বসবাস করতেও বেশ ভালোবাসে অদৃশ্য এই ‘মাইট’ পোকা৷ যাদের এই পোকায় অ্যালার্জি আছে, তাদের বাড়িতে বেশি কার্পেট রাখা উচিত নয়৷ এছাড়া যতটুকু কার্পেট থাকে, সেটুকু খুব ভালো করে পরিষ্কার রাখা উচিত৷ মাঝে মাঝে কার্পেটও শ্যাম্পু করা যেতে পারে, বিশেষ করে বাড়ির ছোট শিশুরা কার্পেটে বসে খেলাধুলা করে বলে৷ অনেকেরক্ষেত্রে এই মাইট পোকাই আসলে অ্যালার্জির কারণ৷

ছোট শিশুরা নরম তুলতুলে কাপড়ের তৈরি খেলনা বা টেডি বেয়ার দিয়ে সারাদিন খেলে৷ এমনকি কেউ কেউ তো খেলনাগুলোকে সাথে নিয়ে ঘুমায় পর্যন্ত৷ এই খেলনার গায়ে আটকে থাকতে খুব ভালো বাসে এই পোকা৷ অথচ খেলনার গায়ের ব্যাকটেরিয়া খুব সহজেই ছাড়াতে পারে শিশুদেরও গায়ে৷ তাই মাঝে মাঝে খেলনাগুলো ধোওয়া উচিত৷ তাছাড়া কিছু দিন পরপর ওগুলোকে ঘণ্টা দু’য়েক ডিপ ফ্রিজে রেখে দিলে জীবাণু মরে যায়৷

এই অ্যালার্জি থেকে মুক্তি পেতে অনেকে ‘অ্যান্টি অ্যালার্জি’ বিছানার সরঞ্জাম কেনেন৷ এটা ঋতু জনিত অ্যালার্জি৷ অনেকের ভোরে বিছানায় থাকা অবস্থাতেই নাক দিয়ে পানি ঝড়ে, কাশি, হাঁচি হয়৷ অনেকের আবার সারা বছরই এমনটা হয়৷ তাই অবশ্যই অ্যালার্জি পরীক্ষা প্রয়োজন, কারণ এই অ্যালার্জি পরে অ্যাজমা রোগের রূপ নিতে পারে৷ এ কথা জানান জার্মানির এরলাঙ্গেন বিশ্ববিদ্যালয় ক্লিনিকের অ্যালার্জি বিশেষজ্ঞ ভেরা মালার৷

ঘরের সোফা বা মোটা পর্দায়ও ঘাপটি মেরে বসে থাকে মাইট পোকা৷ সোফায় বসে তারা অনেকটা সময় কাটায় মানুষের মতো৷ এই ক্ষুদ্র পোকাকে খালি চোখে ঠিকমতো দেখা যায় না বলে অনেকে জানেই না যে ‘মাইট’ পোকাই তাদের অসুস্থতার কারণ৷ তাই নিয়মিত সব কিছু পরিষ্কার রাখুন৷ সূ

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু