,

সাত সমুদ্রের ওপারে থাকলেও ছুঁতে পারবেন মনের মানুষকে

news-image

লাইফস্টাইল ডেস্ক : ভালোবেসে দূরে থাকা বড় কষ্টকর৷ যে জন প্রেমের এই ব্যাথা জানে, সে জনই মানে এই কথা৷ স্কাইপ, ভিডিও কলের যুগে সেই আক্ষেপ কিছুটা মেটে বটে৷ কিন্তু সে তো কেবলই চোখের দেখা আর মুখে দু’টি কথা বলা৷ এতে কী আর প্রাণ জুড়ায়৷ লং ডিসট্যান্স রিলেশনশিপের এই জ্বালা কিছুটা নয় অনেকটাই মিটতে চলেছে।

সাত সমুদ্র তেরো নদীর অন্যপ্রান্তে থেকেও ভালবাসার মানষটির সঙ্গে শুধু কথা বলেই কিংবা চোখে দেখেই ক্ষান্ত হতে হবে না৷ তাঁকে ছুঁয়েও দেখতে পারবেন৷ এই পদ্ধতি নাকি আবিস্কার করে ফেলেছেন কানাডার সিমোন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের গবেষক কারমান নিউস্টেডার৷ এক বিশেষ প্রকারের দস্তানা আবিস্কার করেছেন তিনি৷ যার মাধ্যমে ভিডিও চ্যাট করাকালীন আপনি সঙ্গীর হাত ছুঁতে পারবেন, তাঁর গালে হাত দিতে পারবেন, আবার আলিঙ্গনও করতে পারবেন৷ আর আপনার সঙ্গীও দিব্যি অনুভব করতে পারবেন আপনার ভালবাসার ছোঁয়া৷

বিশেষ এই দস্তানার নাম দেয়া হয়েছে ফ্লেক্স-এন-ফ্লেক্স৷ এর মধ্যে থাকা সেন্সরগুলি মাইক্রো-কন্ট্রোলারের সঙ্গে অ্যাটাচ করা থাকে৷ ওয়াই-ফাই মডিউলে ব্যবহার করতে হয়৷ দস্তানার মধ্যে গলানো হাত নাড়ালেই সেন্সরগুলি অ্যাক্টিভ হয়ে ওঠে এবং ভালবাসার মধ্যে শারীরিক দূরত্বও ঘুচে যায়৷ তবে এখনও পরীক্ষা-নীরিক্ষার স্তরেই রয়েছে এই দস্তানা৷ সব দিক পরীক্ষা করেই ছাড়া হবে বাজারে।সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা