,

ছদ্মবেশে স্টেডিয়ামে আট ইরানি তরুণী!

news-image

স্পোর্টস ডেস্ক : ১৯৭৯ থেকেই ইরানিয়ান মহিলাদের খেলার মাঠে প্রবেশাধিকার নেই। কিন্তু সেদেশের মহিলারা ফুটবলের প্রতি আকৃষ্ট হন। ফের একবার সেই প্রমাণ মিলল ওই দেশেই। তেহরানের প্রাচীন দুই ক্লাব এস্তেঘলাল ও পারসেপোলিসের ডার্বি দেখতে চেয়েছিলেন আট ইরানিয়ান তরুণী। তারা জানেন যে, স্টেডিয়ামে ঢুকতে পারবেন না। কিন্তু ফুটবলের টানেই ছেলের ছদ্মবেশে ওই ম্যাচ দেখতে পৌঁছে যান আজাদি স্টেডিয়ামে।

ছদ্মবেশে আসা সেই মেয়েদের ধরে ফেলে পুলিশ। তৎক্ষনাতই মাঠ থেকে বার করে দেওয়া হয় তাঁদের। সেদেশের প্রেসিডেন্ট হাসান রোহানি মেয়েদের স্টেডিয়ামে নো-এন্ট্রির ব্যাপারটা অনেকটা শিথিল করেছেন। ইরানের মেয়েরা বাস্কেটবল ও ভলিবল দেখতে যেতে পারে। কিন্তু ফুটবলে এখনও প্রবেশাধিকার নেই তাঁদের।

অতীতে এই স্টেডিয়ামেই বাহারিনের সঙ্গে ইরানের বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচ দেখতে মেয়েরা এসে প্রতিবাদ জানিয়েছিল। তাদের মাঠে ঢুকতে দেওয়া হোক। এমনটাই ছিল দাবি। ইরানি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে,মহিলাদের নিরাপত্তার কথা ভেবেই তাদের মাঠে ঢুকতে দেওয়া হয় না। মাঠের পরিবেশ মেয়েদের জন্য ঠিক নয়।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা