,

বসন্তের সাজে বাঙালিয়ানা থাকা চাই

news-image

ঊম্মে কুলসুম সোনিয়া : বসন্ত আমার উৎসব, বাঙালির উৎসব, বাংলাদেশীদের উৎসব। আদি আর আধুনিকতার মিশেলে এই দিনে নিজেকে সাজাতে পছন্দ করি। বসন্তের সাজে হলুদ রঙটা প্রাধান্য দিই। ফুটিয়ে তুলতে চাই স্নিগ্ধতা।

প্রকৃতি থেকে সবে কাটতে শুরু করেছে শীতের আবহ। সবুজও এখন স্নিগ্ধ। এদিকে গাঁদা ফুলের বিদায়বেলা। তবে মেয়েদের বসন্তের সাজ মানে ফুলের প্রাধান্য। সবকিছুতে ফুলেল মোটিফ থাকবে এটাই স্বাভাবিক। আমি ঠিক করেছি, চুল বেণী করে চুলে গুজে দেব লাল গোলাপ। শুধু লাল গোলাপ নয় থাকবে সাদা ফুলের মিশেল। লাল সাদা একটা আবহ তৈরি হবে সাজে।

হালকা মেকআপ করব। টেনে কাজল দেব। গাঢ় সাজ থাকবে শুধু ঠোঁটে। লাল লিপস্টিক দিয়ে সাজাব ঠোঁট।

হালকা বুনোটের সুতি শাড়ি আর ভারী নকশার ব্লাউজ পরব। বসন্তের সাজে অবশ্যই বাঙালিয়ানা থাকা চাই। তাই গয়না বেছে নেব দেশী ঘরানার।

একটা জায়গায় কার্পণ্য করতে চাই না। সে হলো দুহাত ভরে কাচের চুড়ি পরব। বসন্ত আসবে আর হাতের চুড়ি বাজবে না, তাই হয় নাকি!

বসন্ত আসছে, এই ঋতু প্রকৃতিকে ডেকে ডেকে বলে বেড়াব ‘সাজো সাজো’। আর আমি বসন্তকে বরণ করে নিতে নিতে বলব ‘আমিও সাজতে জানি’।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা