,

ভালোবাসায় বিশ্বাস ধরে রাখতে করণীয়

news-image

অনলাইন ডেস্ক : যেকোন সম্পর্কের সর্বপ্রথম ভিত্তিটাই হল বিশ্বাস। সম্পর্ক মধুর হয়ে ওঠে যদি সেই সম্পর্কে বিশ্বাসের জায়গাটা ঠিক থাকে। সম্পর্কে যদি বিশ্বাস না থাকে তাহলে সেই সম্পর্ক বেশিদিন টিকে না। তাই ভালোবাসার পাশাপাশি সম্পর্কে বিশ্বাসও ধরে রাখাও অনেক বেশি প্রয়োজন। আমাদের আজকের এই প্রতিবেদনে কীভাবে সম্পর্কে বিশ্বাস ধরে রাখবেন সে সম্পর্কিত কিছু পরামর্শ দেওয়া হল। একনজরে দেখে নিতে পারেন সেই পরামর্শগুলো-

১। ভালো যোগাযোগ-

একে অন্যের সঙ্গে বেশি সময় থাকার চেষ্টা করুন। এতে সঙ্গীর মধ্যে সন্দেহ সৃষ্টি হওয়ার সুযোগই থাকবে না। আর আপনি যদি তাকে সময় না দেন তাহলে ধীরে ধীরে আপনাকে সে অবিশ্বাস করতে শুরু করবে।

২। কথা গোপন করবেন না-

সম্পর্কে বিশ্বাস তখনই টিকে থাকে, যখন সঙ্গী অনুভব করবে আপনি কোনো কিছুই তার কাছ থেকে গোপন করেন না। কিন্তু ভুলেও যদি সে ধরে নেয় আপনি অনেক কিছু তার কাছ থেকে লুকানোর চেষ্টা করেন, তাহলে সে আপনাকে কখনোই বিশ্বাস করবে না।

৩। সহমর্মিতা বজায় রাখুন-

একজন আরেকজনের প্রতি সহমর্মিতা বজায় রাখুন। সহানুভূতি না থাকলে সঙ্গীর প্রতি মায়া বা ভালোবাসা থাকে না। যদি ভালোবাসাই না থাকে, তাহলে তার প্রতি কতক্ষণ বিশ্বাস টিকিয়ে রাখবেন, বলুন?

৪। নিজে বিশ্বাস করতে শিখুন-

আপনি যদি সঙ্গীকে বিশ্বাস না করেন, তাহলে সঙ্গী কেন আপনাকে বিশ্বাস করবে, বলুন? আগে নিজে বিশ্বাস করতে শিখুন। আপনার বিশ্বাসই সম্পর্কে বিশ্বাস ধরে রাখবে।
সূত্রঃ দ্য ফিউশন মডেল ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা