,

বাংলাদেশে কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে ভ্যালেন্টাইনস ডে?

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে অনেক আগে থেকেই ১৪ ফেব্রুয়ারিতে পালন করা হয় সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। বাংলাদেশে অন্তত ১৫ বছর ধরে এই দিবসটি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে, দেশটিতে এটিকে ‘ভালোবাসা দিবস’ হিসেবে অনেকেই পালন করছে। সোমবার ঢাকা ও দেশের প্রধান শহরগুলোয় তরুণ-তরুণীদের রঙিন সাজে দেখা গেছে। ফুল আর খাবারের দোকানগুলোয় রয়েছে ভিড়। কিন্তু বাংলাদেশের সমাজে ভিন্ন সংস্কৃতির এই দিবসটি উদযাপনের ক্ষেত্রে কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে?

লেখক ও অধ্যাপক সুমন রহমান বলছেন, আমার বিচারে খুব অল্প দিবসই রয়েছে সার্বজনীন, সত্যিকার অর্থে। বেশির ভাগ দিবসই আসলে কম্যুনিটি-কেন্দ্রিক, একটি জনগোষ্ঠী-কেন্দ্রিক। শহরের তরুণদের মধ্যে ভ্যালেন্টাইন্স ডে দিবসটির জনপ্রিয়তা আছে। তিনি বলছেন, জনগোষ্ঠীর একটি অংশ এর প্রতি আকৃষ্ট হচ্ছে, এর অনেক কারণ রয়েছে। পহেলা ফাল্গুন বা ভ্যালেন্টাইন ডে পালনের বড় একটি কারণ যে, আমরা শহরের, চার দেয়ালের জীবনের বাইরে একটু যেতে চাই। এ কারণেই এসব দিবস সবার কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

তবে এখনো এই দিবসটি শহরকেন্দ্রিক রয়ে গেছে। সুমন রহমান বলছেন, সামাজিক মাধ্যম যেহেতু একেবারে গ্রামবাংলা পর্যন্ত ছড়িয়ে গেছে, তাহলে এটিও নিশ্চিত থাকা যায় যে, এখনো না হলেও কয়েক বছরের মধ্যেই এই দিবসটিও গ্রামে গঞ্জে ছড়িয়ে যাবে। এর একটা অর্থনৈতিক কারণও রয়েছে বলে তিনি মনে করেন। এসব কারণে এ রকম দিবসগুলোয় বিভিন্ন প্রতিষ্ঠান নানা প্রচারণা নিয়ে এগিয়ে আসে।

মানুষের আর্থিক অবস্থা ভালো হয়ে যাওয়ায় উপহার দিয়ে, ভালো রেস্তোরাঁয় খেয়ে মানুষ অর্থ খরচেরও একটি সুযোগ খোঁজেন। পাকিস্তানের ইসলামাবাদে ভ্যালেন্টাইন্স ডে পালন নিষিদ্ধ ঘোষণা করা হলেও, বাংলাদেশে তার কোনো সম্ভাবনা নেই বলে তিনি মনে করেন। কারণ বাংলাদেশের সংস্কৃতি অনেক সহনশীল। এখানেও হয়ত কেউ কেউ এ রকম কথা বলার চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশের তরুণ সমাজ এ ধরনের প্রোপাগান্ডায় উৎসাহিত হবে না বলে তিনি মনে করেন।কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে