,

টুথপেস্টে যে উপাদান থাকলে হতে পারে ক্যানসার

news-image

লাইফস্টাইল ডেস্ক :অধিকাংশ বাজার-চলতি টুথপেস্ট ব্যবহারেও হতে পারে মারাত্মক শারীরিক ক্ষতি। এমনকী, টুথপেস্টের দৈনন্দিন ব্যবহারে শরীরে বাসা বাঁধতে পারে ক্যানসারও। বিভিন্ন খাবার এবং প্রসাধন সামগ্রীতে যে শরীরের পক্ষে ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক ব্যবহার হয়, সে কথা নতুন কিছু নয়। কিন্তু এ বার ইংল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর এগ্রিকালচারাল রিসার্চ (আইএনআরএ) সায়েন্টিফিক

 

রিপোর্টস জার্নাল-এ প্রকাশিত একটি গবেষণা-রিপোর্টে জানালো, অধিকাংশ বাজার-চলতি টুথপেস্ট ব্যবহারেও হতে পারে মারাত্মক শারীরিক ক্ষতি। এমনকী, টুথপেস্টের দৈনন্দিন ব্যবহারে শরীরে বাসা বাঁধতে পারে ক্যানসারও।
জানানো হচ্ছে, অধিকাংশ টুথপেস্ট-নির্মাতা তাদের তৈরি টুথপেস্টে টাইটেনিয়াম ডাই-অক্সাইড নামের এক ধরনের রাসায়নিক মেশায়। এটা মেশানো হয়, টুথপেস্ট যাতে দ্রুত নষ্ট না হয়ে যায় তা নিশ্চিত করার জন্য। ইতিপূর্বে ফ্রান্স এবং লুক্সেমবার্গের গবেষকরা ইদুঁরদের শরীরে টাইটেনিয়াম ডাই-অক্সাইড মিশ্রিত জল টানা একশো দিন ধরে প্রয়োগ করে দেখেছিলেন, ইঁদুরদের শরীরে ক্যানসারের লক্ষণ দেখা যাচ্ছে। এ বার আইএনআরএ-র গবেষকরা তাঁদের গবেষণার ভিত্তিতে দাবি করছেন, এই বিশেষ রাসায়নিকটি মনুষ্যদেহেও ক্যানসারের বড় কারণ হিসেবে কাজ করে।
রিপোর্টে জানানো হয়েছে, টাইটেনিয়াম ডাই-অক্সাইড রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে এবং অন্ত্রের দ্বারা শোষিত হয়।
এতে শুধু যে ক্যানসারের সম্ভাবনা বৃদ্ধি পায় তা-ই নয়, কমে যায় রোগ-প্রতিরোধ ক্ষমতাও।
কোন ধরনের টুথপেস্টে থাকে এই ক্ষতিকর রাসায়নিক? গবেষকদের বক্তব্য, বাজার-চলতি প্রায় সমস্ত টুথপেস্টেই থাকে এই উপাদান। কিন্তু তা হলে যাঁরা দীর্ঘ দিন ধরে রোজ টুথপেস্ট দিয়ে দাঁত মাজছেন, তাঁদের সকলেরই তো ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা। কিন্তু তেমনটা তো হচ্ছে না! গবেষকদের বক্তব্য, টুথপেস্ট ব্যবহার করলেই ক্যানসার হবে, এমনটা নয়। তবে ক্যানসারের সম্ভাবনা অবধারিত ভাবেই বৃদ্ধি পায় টাইটেনিয়াম ডাই-অক্সাইড মিশ্রিত টুথপেস্টের দৈনন্দিন ব্যবহারে।
কিন্তু তা হলে সাধারণ মানুষ কী ভাবে টুথপেস্টের ক্ষতিকর প্রভাব থেকে নিজেদের সুরক্ষিত রাখবেন? বিজ্ঞানীদের পরামর্শ, সবচেয়ে ভাল হয় যদি ভ‌েষজ টুথপেস্ট ব্যবহার করা যায় কিংবা একেবারে প্রাকৃতিক কোনও উপাদান দিয়ে দাঁত পরিষ্কার রাখা যায়। আর কোনও ভাবে টাইটেনিয়াম ডাই-অক্সাইড বিবর্জিত টুথপেস্ট ব্যবহার করা গেলে তো কথাই নেই।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা