,

যে ৫টি প্রশ্নের উত্তর খুঁজে ফেরে মন, সারাজীবন

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :জন্মের পর থেকেই জীবনের ‘প্ল্যানিং’ শুরু হয়ে যায় প্রত্যেকটা মানুষের। ছোটবেলাটা যদিও খানিক নিশ্চিন্তে কাটে মা-বাবার ছায়ায়, বয়স এগোনোর সঙ্গে সঙ্গে মনের মধ্যে কিলবিল করে নানা প্রশ্ন। তবে যে প্রশ্নগুলি সব থেকে বেশি ‘টুকি’ দেয়, তারই কয়েকটি রইল এখানে। মিলিয়ে দেখুন তো, আপনার মনেও কি এই কথাগুলোই ঘোরাফেরা করে?
১। আমি ‘বড়লোক’ কবে হব…
অবশ্যই টাকার অঙ্কে। চাকরির প্রথম দিন থেকেই ঠিকমতো ইনভেস্টমেন্ট, সেভিংস— যাবতীয় কীর্তিকলাপ করেও যখন যথেষ্ট বলে মনে হয় না, তখন কেমন যেন মনটা ‘লটারি লটারি’ করে!

২। এই চাকরিটা কি ঠিক আমার জন্য…
জীবনের পথে কোন ধরনের কাজ করতে চাই, তার জন্য কী ভাবে নিজেকে প্রস্তুত করব, শেষে যখন কাজ পাব, তখন মনে হবে— এই কাজের জন্যই কি এতো কিছু করা? আবার এও মনে হতে পারে যে, এই কাজের জন্য আপনি, অল্প হলেও, বেশি শিক্ষিত।
৩। প্রেম, ভালবাসা,
তার পরে…
প্রেমপর্যায়ে সবই কেমন রঙিন! কিন্তু ‘কমিটমেন্ট’-এর কথা এলেই কী সব যেন মনের কোণে উঁকি মারে! ‌ভয়-অস্বস্তি, আরও কতো কী! এবং তখনই যেন মনে হয়, এই সম্পর্ক কি ঠিক দিকেই যাচ্ছে? আমরা কি একে অন্যের জন্যই, নাকি…
আরও পড়ুন
এই ধরনের বডি ল্যাঙ্গোয়েজের জন্য মানুষ আপনাকে অবিশ্বাসও করতে পারে
৪। বিয়ে, ফুলশয্যা, মধুচন্দ্রিমা কেটে যাওয়ার পরে…
নতুন জীবনের দিনগুলি প্রায় একই রকম হতে শুরু করেছে। নানা ধরনের গুরুজনদের প্রশ্নবাণও আসতে শুরু করেছে, ‘আর কত দিন’, ‘ছেলে চাও, না মেয়ে’। নিজেরও মনে হয় তখন, ‘আমি কি এখনই সন্তান চাই’, ‘আমাদের একটিই সন্তান হবে, যাকে ভাল করে মানুষ করব’। অথচ, ডেলিভারি টেবিল-এ চোখ খুলেই দেখলেন দু’ জোড়া চোখ প্যাটপ্যাট করে চেয়ে রয়েছে আপনার দিকে! তখন মনে হওয়া খুব স্বাভাবিক, আগে যদি একটু জানতাম।
৫। কতদিন বাঁচব আমি?
ইস্! একটু যদি জানা যেত নিজের আয়ুর কথা! সেইমতো জীবনের সব কিছুই প্ল্যান করা যেত। আর কিছুই যদি না করতে পারা যায়, তা হলে জীবনের শেষ দিনের আগে সাধের শত্রুটিকে গুছিয়ে ক্যালানোতেও বেশ আনন্দ হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে