,

যেসব খাবার ফ্রিজে রাখা এবং পুনরায় গরম করা কখনোই উচিত নয়

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :দৈনন্দিন ব্যস্ততায় প্রতিদিন রান্না করে খাওয়া সম্ভব হয় না। ফলে রান্না করা খাবার ফ্রিজে সংরক্ষণ করে খাই আমরা। তবে কিছু খাবার ফ্রিজে রেখে খাওয়া অনুচিত। কারণ এগুলো পুনরায় গরম করলে পুষ্টিগুণ হারিয়ে ফেলে। শুধু তাই নয়, অস্বাস্থ্যকর হয়ে পড়ে এসব খাবার। এগুলো খেলে হজমের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন রোগ হতে পারে।

জেনে নিন রান্না করে রাখা কোন কোন খাবার গরম করে খাবেন না-
*** আলু কখনও ফ্রিজে রেখে পুনরায় গরম করে খাবেন না। এতে পুষ্টিগুণ হারিয়ে ফেলে আলু। ফুড পয়জনিং পর্যন্ত হতে পারে ফ্রিজে রাখা আলু গরম করলে।

*** রান্না করে রাখা ভাত গরম করলে এতে ব্যাকটেরিয়া জন্মে। ডায়রিয়া ও বমি হতে পারে এই ভাত খেলে।

*** প্রোটিনের অন্যতম উৎস ডিম সংরক্ষণ করে উচ্চতাপে গরম করলে অস্বাস্থ্যকর হয়ে পড়ে।

*** প্রোটিনের আরেকটি উৎস মুরগির মাংসও গরম করে খাওয়া অনুচিত। এতে হজমের গণ্ডগোল দেখা দিতে পারে। ফ্রিজে রাখা রান্না মাংস গরম যদি করতেই হয় তবে মৃদু আঁচে অনেকক্ষণ ধরে করুন। সবচেয়ে ভালো হয় গরম না করে ঠাণ্ডা সালাদ ও স্যান্ডউইচের সঙ্গে মিশিয়ে ঠাণ্ডা মুরগির মাংস খেলে।

*** পালং শাকের তরকারি পুরনায় গরম করে খেলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়।

*** তেলে ভাজা খাবার তৈরি করার পর কখনও তেল সংরক্ষণ করবেন না। কারণ সেই তেল পুনরায় গরম করলে দূষিত হয়ে পড়ে।

*** মাশরুম যেদিন রান্না করবেন সেদিনই খেয়ে ফেলুন। সংরক্ষণ করে খেলে মাশরুমে থাকা প্রোটিন ক্ষতিকারক পদার্থে পরিণত হয় যা থেকে হজমের সমস্যা পাশাপাশি হৃদরোগ পর্যন্ত হতে পারে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা