,

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৯৯০

news-image

নিজস্ব প্রতিবেদক : ছত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে ফল প্রকাশের কথা জানানো হয়।

তিনি আরও বলেন, ‘উত্তীর্ণদের ১২ মার্চ থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। তবে মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।’

ফলাফল পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে পাওয়া যাবে। এছাড়া মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে লিখিত পরীক্ষার ফল জানা যাবে। এক্ষেত্রে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে PSC লিখে স্পেস দিয়ে 36 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে ফল জানা যাবে।

গত বছরের ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আবশ্যিক এবং ৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৩৬তম বিসিএসের পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা হয়।

গত বছরের ১০ ফেব্রুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১৩ হাজার ৮৩০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। প্রিলিমিনারি পরীক্ষা হয় ২০১৬ সালের ৮ জানুয়ারি। এতে দুই লাখ ১১ হাজার ৩২৬ জন অংশ নিয়েছিল।

২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৮০ জনকে নিয়োগ দেওয়া হবে।

“৩৬তম বিসিএসসের লিখিত পরীক্ষার ফল জানতে ক্লিক করুন”

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে