,

ঠোঁটের ওপর লোম নষ্ট করে নারীর সৌন্দর্য, একে তুলে ফেলুন নিমেষেই…

news-image

লাইফস্টাইল ডেস্ক : অবাঞ্ছিত লোম সমস্যায় অনেকেই ভুগে থাকেন। সাধারণত ঠোঁটের ওপর, নাকের ভিতরে, কপাল অথবা গালে অবাঞ্ছিত লোম দেখা দেয়। কিন্তু সব থেকে বেশি বিরক্তিকর ঠোঁটের ওপরের লোমগুলি। এতে আপনার সুন্দর মুখটা বিশ্রী দেখায় এবং সবার সামনে বের হলেও লজ্জায় পড়তে হয়। আর এ ব্যাপারে কেউ প্রশ্ন করলেও উত্তর দিতে বিব্রত লাগে।

 

বিউটি টিট্রমেন্টের মাধ্যমে এ সমস্যা সমাধান করা যায়, তবে এর জন্য সময় বের করা ও অর্থ খরচ কষ্টকর।

এছাড়া অধিকাংশ ক্ষেত্রে এই টিট্রমেন্টগুলো সাময়িকভাবে লোম দূর করে। অনেকে স্থায়ী সমাধান পেতে লেজার ট্রিটমেন্টের শরণাপন্ন হয়ে থাকেন। তবে ব্যয়বহুল এই ট্রিটমেন্টটি সবাই পক্ষে করা সম্ভব নয়। তাই বলে ঠোঁটের ওপরের অবাঞ্ছিত লোম নিয়ে তো আর ঘরে বসে থাকা যায় না! তাহলে উপায়?

আরে এতো চিন্তা করছেন কেন? এর সহজ উপায় আছে আপনার ঘরেই! এবং যার সাহায্যে অবাঞ্ছিত লোমকে খুব সহজেই আপনি চিরবিদায় বলতে পারবেন। তাহলে এবার জেনে নেয়া যাক, কীভাবে ঘরোয়া প্যাকে অবাঞ্ছিত লোম দূর করা যায়।

প্যাক (১) : আধা কাপ মসুর ডাল বেটে নিন। এর সঙ্গে এক টেবিল চামুচ মুলতানি মাটি, এক চা চামুচ চন্দনের গুঁড়া, দুই টেবিল চামুচ মধু ভাল করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ম্যাসাজ করে ঠোঁটের নিচের অবাঞ্ছিত লোমে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

প্যাক (২) : দুই টেবিল চামুচ বেসন, এক টেবিল চামুচ দুধের সর, দুই টেবিল চামুচ চন্দন, এক টেবিল চামুচ সরিষার তেল, এক টেবিল চামুচ গোলাপ জল এবং এক চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করে নিন।

প্যাকটি ঠোঁটের নিচে অবাঞ্ছিত লোমের ওপর ম্যাসাজ করে লাগিয়ে নিন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি এক সপ্তাহ ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন কীভাবে একেএকে অবাঞ্ছিত লোম হাওয়া হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে