,

নতুন মাইলফলকে সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক :নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে অনেকগুলো রেকর্ড ওলট-পালট করে দিয়েছিলেন সাকিব আল হাসান।

ক্রাইস্টচার্চে এবার বল হাতে নিজেকে দারুণ এক মাইলফলকে নিয়ে গেলেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে তিন উইকেট নিয়ে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে ৪৫০ উইকেটের মাইলফলক ছাড়িয়ে গেছেন সাকিব।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় দিনের শেষ সেশনে সাকিবের স্পিন ঘূর্ণিতে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। সেই সঙ্গে দলকে ম্যাচেও ফেরান তিনি। নিজের পঞ্চম ওভারে প্রথম উইকেট পান সাকিব। এরপর তার ৪৫০তম শিকার হন কিউই ক্রিকেটার বিজে ওয়াটলিং। এরপর কলিন ডি গ্র্যান্ডহোমকে সাজঘরে ফিরিয়ে এ মাইলফলক ছাড়িয়ে যান সাকিব।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও আগেরদিন মাইলফলকে পৌছেছিলেন সাকিব। ক্রাইস্টচার্চ টেস্টে প্রথমদিন ৭৮ বলে ৫৯ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে যোগ দিয়েছিলেন সাকিব। সেই সঙ্গে আজ বল হাতে দ্যুাতি ছড়ালেন তিনি।

টেস্টে সাকিবের ১৬৪ উইকেট রয়েছে। ওয়ানডেতে রয়েছে ২২০টি উইকেট। এছাড়া টি-টোয়েন্টিতে ৬৭ উইকেট দখলে নিয়েছেন তিনি।

ভারতের অলরাউন্ডার কপিল দেব, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি পর আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবই এখন ৯ হাজার রান ও ৪৫০ এর অধিক উইকেট নেওয়া অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে