,

পাকিস্তানের হার, র‌্যাঙ্কিংয়ে সাতেই বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক :অধিনায়ক স্টিভেন স্মিথের অপরাজিত ১০৮ রানের কল্যাণে সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো অসিরা।

 

এই ম্যাচে পাকিস্তান জিতলে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলে সাতে ওঠার সুযোগ ছিল। তবে আপতত সেটি আর হলো না। সাতেই থাকলো বাংলাদেশ।

৯০ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের পেছনেই থাকতে হচ্ছে পাকিস্তানকে। তবে সিরিজের আরও দুটি ম্যাচ বাকি। এই দুই ম্যাচের একটিতেও যদি জিতে যায় পাকিস্তান, তাহলে র‌্যাংকিংয়ে ওলট-পালট হয়ে যেতে পারে। সাতে চলে আসতে পারে পাকিস্তানই।

বৃহস্পতিবার পার্থে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান। মাত্র ৪ রান করে আগের ম্যাচের সেরা খেলোয়াড় পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ ফিরে গেলেও, আরেক ওপেনার শারজিল খান ও বাবর আজমের হাফসেঞ্চুরিতে রানের চাকা ঘুরতে থাকে পাকিস্তানের। শারজিল ৪৭ বলে ৫০ রান করে ফিরে গেলেও মিডল-অর্ডারে বাবরকে সঙ্গ দেন শোয়েব মালিক ও উমর আকমল।

চতুর্থ উইকেটে মালিকের সাথে ৬৩ ও পঞ্চম উইকেটে আকমলের সাথে ৬০ রান যোগ করেন বাবর। মালিক ও আকমল ৩৯ রানে ফিরে গেলেও, পাকিস্তানকে লড়াই করার পুঁজি এনে দেন বাবর। তার ১০০ বলে ৮৪ রানের সুবাদে ৭ উইকেটে ২৬৩ রান পায় পাকিস্তান। অস্ট্রেলিয়ার পক্ষে জশ হ্যাজেলউড ৩২ রানে ৩ উইকেট নেন।

জবাবে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ৪৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ৩৫ ও উসমান খাজা ৯ রান করে ফিরেন।

এরপর শক্ত হাতে দলের হাল ধরেন স্মিথ ও অভিষেক ম্যাচ খেলতে নামা পিটার হ্যান্ডসকম্ব। তৃতীয় উইকেট জুটিতে এই দু’জনে যোগ করেন ১৭৭ বলে ১৮৩ রান। এতে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ হয়ে যায়। শেষ পর্যন্ত উইকেটে থেকে সেটি নিশ্চিত করেন স্মিথ।

১১টি চার ও ১টি ছক্কায় ১০৪ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন স্মিথ। আর ৮৪ বলে ৮২ রান করে আউট হন হ্যান্ডসকম্ব।

ম্যাচের সেরা হয়েছেন স্মিথ। সিডনিতে আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ম্যাচ।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে