,

জামিন পেলেও কারমুক্ত হয়নি রসরাজ

news-image

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে ধর্মীয় ছবি পোস্টের ঘটনায় পুলিশের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় জামিন পেলেও সোমবার কারাগার থেকে মুক্ত হতে পারেননি আলোচিত রসরাজ দাস। এদিন নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে না পৌঁছায় কারাগার থেকে মুক্তি মেলেনি তার। মঙ্গলবার সকালে রসরাজ কারামুক্ত হতে পারেন বলে জানা গেছে।
জেলা কারাগারের জেল সুপার মো. নূরুন্নবী ভূইয়া জানান, নির্ধারিত সময়ে আদালত থেকে জামিনের কাগজ এসে না পৌঁছায় রসরাজের মুক্তি মেলেনি। মঙ্গলবার কাগজ এসে পৌঁছালে কারাগার থেকে মুক্ত হতে পারেন রসরাজ।
রসরাজ দাসের আইনজীবি অ্যাড. নাসির মিয়া জানান, মঙ্গলবার সকালের মধ্যেই কারা কর্তৃপক্ষের কাছে রসরাজের জামিনের কাগজ পৌঁছে যাবে। এরপর কারাগারের আনুষাঙ্গিক কাজ শেষে মুক্ত হবেন রাসরাজ দাস।
এদিকে, রসরাজকে বাড়ি নিয়ে যেতে সোমবার বিকেলে জেলা কারাগারের সামনে অপেক্ষা করছিলেন রসরাজের মামা ইন্দ্রজিৎ দাস, ভাই দয়াময় দাস ও ভগ্নিপতি নেপাল চন্দ্র দাস। তবে এদিন রসরাজের মুক্তি না মিললেও রসরাজের জামিন হওয়ায় খুশি তার স্বজনরা।
এর আগে সোমবার সকালে রসরাজ দাসকে জামিন শুনানির জন্য জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। পরে শুনানি শেষে বেলা ১১টার দিকে বিচারক মো. ইসমাঈল হোসেন পুলিশের পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত রসরাজের জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত বছরের ২৯ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের ঘটনায় পুলিশের দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেফতার হন নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হড়িণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস (৩০)। ৮ নভেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে রসরাজের প্রথম জামিন আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। তবে আদালত ওইদিন রসরাজের জামিন নামঞ্জুর করেন। এরপর ২ ডিসেম্বর জামিন আবেদনের উপর জেলা ও দায়রা জজ আদালত শুনানি শেষে ৩ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন। ওইদিন আদালত রসরাজের উপস্থিতিতে জামিন শুনানির জন্য ১৬ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে