,

কিউই শিবিরে তাসকিনের আঘাত

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েলিংটনে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন ও বিটিভি।

 

স্কোর: বাংলাদেশ: ৫৯৫/৮ (ডিক্লেয়ার)

নিউজিল্যান্ড: ১৩১/২

তাসকিনের বলে সাজঘরে উইলিয়ামসন: আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের প্রথম ওভারেই তাসকিন পেতে পারতেন উইকেটের স্বাদ। কিন্তু সাব্বির ক্যাচ মিস করায় কপাল পুড়ে ডানহাতি এ পেসারের। তবে অভিষেক উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হল না তাসকিনকে। অষ্টম ওভারে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট নিয়ে উইকেটের খাতা খুলেছেন তাসকিন। ৫৩ রানে সাজঘরে ফিরেছেন কিউই অধিনায়ক।

লাথামের হাফ-সেঞ্চুরি: বাংলাদেশের বিপক্ষে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ পেলেন কিউই ওপেনার টম লাথাম। বাঁহাতি এ ওপেনারের এটি ১২তম হাফ-সেঞ্চুরি। মেহেদী হাসান মিরাজের বলে মিড উইকেটে বল পাঠিয়ে এক রান নিয়ে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লাথাম। ৫১ বলে ৭ বাউন্ডারিতে ইনিংসটি সাজান লাথাম।

মধ্যাহ্ন বিরতি: তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের। ব্যাটিংয়ে বড় রান সংগ্রহের পর স্বাগতিক শিবিরের ১ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের করা ৫৯৫ রানের জবাবে ৫৫ রান তুলেছে তারা। এখনও বাংলাদেশের থেকে ৫৪০ রানে পিছিয়ে আছে কিউইরা।

রাব্বীর প্রথম বলে উইকেট: পেসার কামরুল ইসলাম রাব্বী বোলিংয়ে এসে প্রথম বলে উইকেটের স্বাদ পেয়েছেন। রাব্বীর লাফিয়ে উঠা বলে ব্যাট সরাতে পারেননি জিৎ রাভাল। উইকেট রক্ষক ইমরুল কায়েসের হাতে ক্যাচ দেন বাঁহাতি ওপেনার। ২৭ রান করেন রাভাল।
ক্যাচ ছাড়লেন সাব্বির: আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। কিন্তু ডানহাতি এ পেসারকে প্রথম ওভারে উইকেট বঞ্চিত করেন সাব্বির রহমান। তৃতীয় স্লিপে দাঁড়িয়ে জিৎ রাভালের ক্যাচ ছাড়েন সাব্বির। ২৪ রানে জীবন পেয়ে বাঁহাতি এ ওপেনার কোথায় গিয়ে থামেন সেটাই দেখার বিষয়।

মাঠে নেই মুশফিকুর রহিম: বাংলাদেশের ইনিংস ঘোষণার সময় টিভি স্ক্রিনে মুশফিকুর রহিমকে দেখা গেলেও ফিল্ডিংয়ে নামেননি টেস্ট দলপতি। জানা গেছে, ব্যাটিংয়ের সময় বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। ব্যাথা না কমায় ফিল্ডিং করছেন না মুশফিক। তার পরিবর্তে উইকেটের পিছনে দাঁড়িয়েছেন ইমরুল কায়েস। ফিল্ডিং করছেন সৌম্য সরকার।

বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান: সাব্বির রহমানের হাফ-সেঞ্চুরির পরপরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করেন মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। সাব্বির রহমান ৫৪ ও কামরুল ইসলাম রাব্বী ৬ রানে অপরাজিত থাকেন। তৃতীয় দিন এক ঘন্টা ব্যাটিং করে বাংলাদেশ। ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ ৫৩ রান সংগ্রহ করে। তাসকিনের দিনের শুরুতে ৩ রানে সাজঘরে ফিরেন।

সাব্বিরের হাফ-সেঞ্চুরি: ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ পেলেন সাব্বির রহমান। পেসার নেইল ওয়াগনারের বলে কভারে বাউন্ডারি মেরে মাইলফলকে পৌঁছান ডানহাতি এ ব্যাটসম্যান। প্রথম হাফ-সেঞ্চুরিটি পেয়েছিলেন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। শুক্রবার দ্বিতীয় দিন শেষে ১০ রানে অপরাজিত ছিলেন সাব্বির।

সাজঘরে তাসকিন: তৃতীয় দিনের শুরুতেই সাফল্য পেল নিউজিল্যান্ড। পেসার নেইল ওয়াগনারের বলে দ্বিতীয় স্লিপে টেলরের হাতে ক্যাচ দেন তাসকিন আহমেদ। অভিষিক্ত হওয়া এ পেসার প্রথম ইনিংসে করলেন ৩ রান।

ব্যাটিংয়ে সাব্বির, তাসকিন: শুক্রবার দ্বিতীয় দিন শেষে ১০ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান। দিনের শেষ বলে আউট হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় দিনের শুরু থেকে সাব্বিরকে সঙ্গ দিচ্ছেন তাসকিন আহমেদ।
দ্বিতীয় দিন: সাকিব আল হাসানের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি (২১৭) ও মুশফিকুর রহিমের চতু্র্থ সেঞ্চুরিতে (১৫৯) দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪২ রান করে বাংলাদেশ। সাকিব আল হাসান ২৭৬ বলে ৩১ বাউন্ডারিতে করেন ২১৭ রান। মুশফিকুর রহিম ২৬০ বলে ২৩ চার ও ১ ছক্কায় করেন ১৫৯ রান। দুজন পঞ্চম উইকেটে রেকর্ড ৩৫৯ রান করে।

প্রথম দিন: বৃষ্টি ও আলোর স্বল্পতায় প্রথম দিন মাত্র ৪০.২ ওভার খেলার সুযোগ পায় বাংলাদেশ। প্রথম দিন ৩ উইকেটে ১৫৪ রান তুলে বাংলাদেশ। মুমিনুল হক ৬৪ ও সাকিব আল হাসান ৫ রানে অপরাজিত থাকেন। তামিম ইকবাল করেছিলেন ৫৬ রান।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে