,

কিমের গয়না চুরির অভিযোগে গ্রেপ্তার ১৭

news-image

বিনোদন ডেস্ক : মডেল ও টিভি সঞ্চালক কিম কার্দাশিয়ানের গয়না চুরির অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করল ফরাসি পুলিশ। গ্রেপ্তারকৃতরা কোনো একটি ডাকাত দলের সদস্য।

তাদের বয়স ৫০-এর আশপাশে। গত অক্টোবরে প্যারিসে একটি মডেল শো-এ গিয়েছিলেন কিম। সেখানে একটি হোটেলে উঠেছিলেন কিম এবং তাঁর মা।

পুলিশের পোশাক পরে একদল দুষ্কৃতি কিমের কপালে বন্দুক ঠেকিয়ে তাঁকে বেঁধে রেখে তাঁর গয়না লুট করে। যার মূল্য আনুমানিক ১ কোটি পাউন্ড। পরের দিন একটি নর্দমা থেকে হিরার দুল উদ্ধার করা হয়। লুট করার পরে হেঁটে বা সাইকেলে করে পালানোর সময় ওই দুল কোনো কারণে নর্দমায় পড়ে যায়। চুরির পর দুষ্কৃতিকারীরা ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

প্যারিস ছাড়াও রেনসি এবং ভিনসেন্নি থেকে তাদের প্রেপ্তার করা হয়েছে। ফ্রান্সের দক্ষিণের শহর গ্রাসি থেকে একজনকে গ্রেপ্তারের পর পুরো রহস্য সামনে চলে আসে। এরপর একে একে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, এই দুষ্কৃতিদের ধরতে সাহায্য করেছে তাদের ডিএনএ। কিমকে বাঁধতে ব্যবহৃত উপাদান এবং তাদের ফেলে যাওয়া দুলের ডিএনএ এই কাজে সহায়তা করেছে। ‌সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে