বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগের এক আইন, অন্যদের আরেক : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : সভা-সমাবেশের অনুমতির ক্ষেত্রে নিজেদের জন্য এক আইন আর অন্য রাজনৈতিক দলের জন্য আরেক আইন করেছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।

বিএনপি নেতা বলেন, ‘গণতন্ত্রের কথা বলবেন, বলবেন যে দেশে গণতন্ত্র আছে, অধিকার আছে, অথচ একটা সর্ববৃহৎ রাজনৈতিক দলকে, তাকে আপনি সমাবেশ করতে দেবেন না। অথচ আপনার ওইখানেই কিছু আগে কাউন্সিল করেছেন, তাহলে পরিষ্কার বলে দিলেই তো হয়, ইউ হ্যাভ টু রুলস—দুটো আইন আছে। একটা হচ্ছে আওয়ামী লীগের জন্য, সরকারের জন্য; আরেকটা রেস্ট অব দি পিপল (বাকিদের জন্য)।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমি ধন্যবাদ জানাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেবকে। তিনি কালকে একটা সত্য কথা উচ্চারণ করেছেন যে বিএনপিকে দুর্বল ভাবলে ভুল করা হবে। একটা ভোটের অধিকার পাবে, সেদিন তারা শক্তিটা প্রদর্শন করবে—বিএনপির সমর্থক যারা রয়েছে। দ্যাটস দ্য ডেমোক্রেসি। আপনারা আসলে জানেন বলেই আমরা আবার সমবেত হতে না পারি, সংগঠিত হতে না পারি, আমরা যেন মিছিল করতে না পারি তার জন্য আপনারা সেটাকে ওইভাবে দূরে সরিয়ে রাখছেন এবং নির্বাচনটাকেও নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছেন।’

গত ৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। কিন্তু এ কর্মসূচি পালন করতে পারেনি দলের নেতাকর্মীরা। এ ছাড়া ৫ জানুয়ারি নিজেদের ডাকা ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি করতে গিয়ে বাধার সম্মুখীন হয় দলটি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত