,

বিমানে অসভ্যতা করলেই এবার হাতকড়া

news-image

অনলাইন ডেস্ক : যাত্রীদের অসভ্যতা ঠেকাতে এবার আরও কড়া দাওয়াই দিচ্ছে এয়ার ইন্ডিয়া। কোনোরকম সন্দেহজনক আচরণ করলে এবার থেকে আপনার হাতে পরিয়ে দেয়া হবে প্লাস্টিকের হাতকড়া।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রী ও বিমানসেবিকাদের নিরাপত্তা সবার আগে। কোনোরকম অশ্লীল আচরণ বরদাস্ত করা হবে না। সেক্ষেত্রে যাত্রীকে উচিত শিক্ষা দিতেই হবে।

বছরের শুরুতেই ওমানের ম্যাসকট থেকে দিল্লি আসার বিমানে এক বিমানসেবিকাকে শ্লীলতাহানি করা হয়। ২১ ডিসেম্বর মুম্বাই থেকে নিউইয়র্ক যাওয়ার পথে এক সহযাত্রীর প্রতি অশালীন আচরণ করেন এক যাত্রী। এই জাতীয় আচরণকে কঠোর হাতে মোকাবিলা করা হবে, এমনই বার্তা দেয়া হয়েছে। তাই এই প্লাস্টিক হাতকড়ার ব্যবস্থা। আগে আন্তর্জাতিক বিমানে এই আয়োজন ছিল। এবার ঘরোয়া বিমান পরিষেবার ক্ষেত্রেও এই কড়া দাওয়াই আনতে চলেছে এয়ার ইন্ডিয়া। সংস্থার কর্মকর্তাদের মতে, ‘‌যাত্রীদের অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু যাত্রীদেরও উচিত নিজেদের সম্মান বজায় রাখা। কোনো রকম অসভ্যতা দেখলে বিমান নামার পরেই আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। কিন্তু এবার আরও সচেতন হতে হবে। ’‌
সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে