,

জেরুজালেমে ট্রাক হামলায় ৪ ইসরাইলি সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের জেরুজালেমে এক দল ইসরাইলি সেনার ওপর ট্রাক উঠিয়ে দেয়ার ঘটনায় অন্তত চার সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫ সেনা।

জেরুজালেমের পুরোনো শহরের কাছে একটি রাস্তায় একদল ইসরায়েলি সেনা একটি বাস থেকে নামার সময় এ হামলা চালানো হয়।

ট্রাকটির চালককে হত্যা করা হয়েছে। আক্রান্ত সেনাদলের কয়েকজন সদস্যই তাকে গুলি করে হত্যা করে।

ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে সন্দেহ করছে পুলিশ। হামলাকারী জেরুজালেমেরই একটি আরব এলাকার বাসিন্দা ছিল বলে তারা জানায়।

পুলিশের এক মুখপাত্র স্থানীয় রেডিও স্টেশনকে জানান, এটি ট্রাক দিয়ে চালানো একটা ‘সন্ত্রাসী হামলা’।

গণমাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়, ট্রাকটির সামনের উইন্ডস্ত্রিনে বুলেটের আঘাতে বেশ কিছু ফুটো তৈরি হয়েছে।

এদিকে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস এ হামলাকে একটি ‘বীরোচিত কাজ’ বলে প্রশংসা করেছে। প্রতিরোধ সংগ্রামকে তীব্র করার আহ্বান জানিয়েছেন এক হামাস মুখপাত্র।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে