,

চট্টগ্রামে উদ্ধার স্যাটেলাইট ফোনগুলোর দাম আট কোটি টাকা

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার গোলাম মোস্তফা মার্কেট থেকে উদ্ধার করা অবৈধ বিপুল পরিমাণ স্যাটেলাইট ফোন ও ওয়ারলেস সেটের মূল্য আট কোটি টাকা বলে জানিয়েছেন র‌্যাব।রবিবার দুপুরে অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়। এসময় চার ব্যবসায়ীকে আটক করে র‌্যাব।

c2_1

আটকরা হলেন- শফিকুল ইসলাম (৪৫), শামছুল আলম (৫০), লিটন (৪৫) ও জুয়েল (২৮)।

অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব ৭ এর মেজর এস এম সুদীপ্ত শাহীন সাংবাদিকদের বলেন, আটকরা স্যাটেলাইট ফোন, হাই ফ্রিকুয়েন্সি সেট, ভেরি হাই ফ্রিকুয়েন্সি সেট ইত্যাদি যন্ত্রপাতি সরকারের অনুমতি ছাড়াই আমদানি, রফতানি, ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ করে আসছে দীর্ঘদিন। যা সাধারণ মানুষের হস্তগত হলে দেশের সার্বভৌমত্ব ও সার্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

তিনি জানান, অভিযানে হজরত শাহজালাল এন্টারপ্রাইজ, সাকিব মেরিন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, এসকে মেরিন, জুয়েল নূর ভবন এবং মা মেরিন ইলেকট্রনিক্স থেকে ৩৪টি স্যাটেলাইট ফোন, ১৩২টি রেডিও সেট ২টি ফার্নো রেডিও এরিয়াল, ২টি জেআরসি র‌্যাডার এন্টেনা, ৩টি ট্রান্সমিশন ইউনিট, ৪টি ব্রিজ অ্যালার্ম, ৫ টি রিসিভার, ১টি সেইলর সেট কমিউনিকেশন টার্মিনাল, ৮টি এন্টেনা, ৪টি পাওয়ার সাপ্লাই ইউনিট, ২টি জেআরসি প্রিন্টার, ২টি কি-বোর্ড, ৯টি হ্যান্ডসেট, ২২টি র‌্যাডার ডিসপ্লে, ৭টি ডোপলার লগ, ৭৬টি জিপিএস নেভিগেটর, ১১৭টি নেভটেক্স রিসিভার, ৭টি এআইএস, ৬টি ফার্নো এন্টেনা উইথ রিসিভার ৪টি পাইরোটেকনিক আইটেমসহ বিপুল পরিমাণ কমিউনিকেশন এবং নেভিগেশনাল যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কমিউনিকেশন এবং নেভিগেশনাল যন্ত্রপাতির আনুমানিক মূল্য ৮ কোটি টাকা বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে