,

সরকার রাষ্ট্রকে সম্পূর্ণভাবে বসবাসের অনুপযোগী করে ফেলেছে : ফখরুল

mowdud-house2নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতায় থাকার জন্য বর্তমান সরকার সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আজ রবিবার খিলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের সভায় তিনি এ মন্তব্য করেন।

এ ছাড়া দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার তাগিদ দেন বিএনপির এই মহাসচিব।
এ সময় মির্জা ফখরুল বলেন, “সরকার এ দেশটাকে, এই রাষ্ট্রকে সম্পূর্ণভাবে বসবাসের অনুপযোগী করে ফেলেছে। রাষ্ট্রের সমস্ত যে স্তম্ভ ছিল, যে পিলার ছিল, সেই পিলারগুলোকে আজকে তারা শেষ করে ফেলেছে। ”

বিএনপি নেতা আরও বলেন, “জাতীয় নির্বাচন ছাড়া বর্তমান সংকটের সমাধান সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে রাষ্ট্রপতির উদ্যোগে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। সেই সঙ্গে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে সহায়ক ভূমিকা পালন করবে সরকার। “

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে