,

ইসি কর্মকর্তাদের আশা, ৬০ শতাংশ ছাড়িয়ে যাবে ভোট

132006নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের অর্ধেক বেলায় ৩০ শতাংশ ভোট বাক্সে পড়ার তথ‌্য দিয়ে ইসি কর্মকর্তারা বলেছেন, দিন শেষে ভোটের হার ৬০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে তারা আশা করছেন। পৌনে পাঁচ লাখ ভোটারের এ সিটির ১৭৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে।

বিকাল ৪টায় ভোট শেষে শুরু হবে গণনা। ফল ঘোষণা হবে নারায়ণগঞ্জ ডিসি অফিসে বসানো রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বলেন, বেলা ১২টা পর্যন্ত গড়ে ৩০ শতাংশের মত ভোট কাস্ট হয়েছে।

চার ঘণ্টার ভোট শেষে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এ পর্যন্ত যে খবর পাচ্ছি, তাতে টার্ন আউট খুব ভালো। সিটি নির্বাচনে মেয়রদের পাশাপাশাশি কাউন্সিলররা সক্রিয় থাকায় দিন শেষে নারায়ণগঞ্জে ৬০ শতাংশের বেশি ভোট পড়বে বলে ধারণা করছি। ২০১১ সালের নির্বাচনে এ সিটিতে প্রায় ৬৯.৯২ শতাংশ ভোট পড়েছিল জানিয়ে তিনি বলেন, এবারও উৎসবমুখর ভোট হচ্ছে।

পরিবেশে আমরা খুবই সন্তুষ্ট। পরিস্থিতি সর্বক্ষণ মনিটর করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা জানিয়েছেন, দুপুর পর্যন্ত কোথাও কোনো গোলযোগ ঘটেনি। সব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশেই ভোটের খবর এসেছে।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও। প্রধান দুই দলের এজেন্টরা উপস্থিতি রয়েছেন কেন্দ্রে কেন্দ্রে; ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। নির্বাচনী কর্মকর্তারা জানান, সকালে ভোটারদের লাইনে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে ভিড় বেড়েছে। ৪টায় ভোটগ্রহণের সময় শেষ হলেও তার আগে যারা কেন্দ্রে ঢুকবেন, তাদের সবার ভোটই নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির সাখাওয়াত হোসেন খান ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ফল যাই হোক, তারা মেনে নেবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে