,

রাশিয়ায় গভীর সাগরে ঝাঁক ঝাঁক ‘ভিনগ্রহের প্রাণীর’ সন্ধান !

photo-1482318310ভিনগ্রহের প্রাণী আছে কি নেই তা নিয়ে বিতর্কের অন্ত নেই। কেউ বিশ্বাস করেন যে আছে আবার কেউ বলেন নেই।

তবে অবিশ্বাসীদের জন্য অদ্ভুত কিছু ছবি নিজের মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করেছেন রাশিয়ার এক জেলে। আর ছবিগুলো দেখলে যে কেউ দ্বিতীয়বার ভিনগ্রহের প্রাণির অস্তিত্ব নিয়ে ভাবতে বসে যাবেন।

মস্কো টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই জেলে রাশিয়ার উত্তরপশ্চিম উপকূলে কাজ করেন। সেখানেই মাছ ধরতে গিয়ে তাঁর জালে ধরা পড়ে একেবারে অন্য ধরনের হাঙরজাতীয় একটি প্রাণী। আর এসব প্রাণীর ছবি তিনি পোস্ট করেন টুইটারে। ভয়ঙ্কর দাঁতওয়ালা এসব প্রাণীর ছবি দেখে কোনোভাবেই এদের পৃথিবীর পরিচিত প্রাণী বলে মনে হবে না। আদিম বৈশিষ্ট্য থাকার কারণে এদের জীবিত ধ্বংসাবশেষ বলে চিহ্নিত করা হয়।

এ ছাড়া ভূত হাঙর বলে আরেক ধরনের প্রাণীর ছবিও পোস্ট করেন ওই জেলে। এদের লম্বা পাখনা ছাড়াও রয়েছে সবুজ রঙের চোখ, যা শুধু আলোতে এলে দেখা যায়। সাগরের গভীর অন্ধকারে এদের তাই বলতে গেলে চোখবিহীন প্রাণী।

বড় চোয়াল আর ধারালো দাঁতের একটি প্রাণীর ছবি পোস্ট করে ওই জেলে লিখেছেন, ‘আমরা এখনো এটা নিয়ে তর্ক করে চলেছি। এটা আসলে কী?’

ভয়ঙ্কর এসব প্রাণীর ছবি দেখে এগুলোকে গভীর সমুদ্রের মাছ বলে চিহ্নিত করছেন। তবে এগুলো সবই আসলে মাছ নয়। কারণ একটি ছবিতে দেখা গেছে বিরাট আকারের কমলা রঙের একটি সামুদ্রিক মাকড়সাকে। একজন বড় মানুষের হাতের তালুর সমান এর আকৃতি।

এ ছাড়া বিরাট আকারের ইঁদুরের মতো লেজওয়ালা প্রাণী। এর রয়েছে লাল চোখ আর লাল ঠোঁট। এগুলোকে সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। আরো আছে নীল রঙের বহু পা-বিশিষ্ট একধরনের প্রাণী, আছে থকথকে শরীরবিশিষ্ট প্রাণী। যেগুলোর সঙ্গে সমুদ্রের অন্য কোনো প্রাণীরই তেমন মিল পাওয়া যায় না। সে কারণে এগুলোকে ভিন গ্রহের প্রাণী বলে ভুল হতে পারে।

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে