মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে মহান বিজয় দিবস উদযাপন

nasirnagarbijoy-dibas-picআকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ মহান বিজয় দিবস উপলক্ষে নাসিরনগরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন,শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসরকারি সংস্থা নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। স্থানীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে,ব্যবসা-প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ- শরীর চর্চা প্রর্দশনী,বালক-বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ,দুপুরে হাসপাতালে ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে পুরস্কার প্রদান করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জ্ামান সরকার । এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা লিয়াকত আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সহকারী কমিশনার ভূমি মোঃ জাকির হোসেন,থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান, অধ্যক্ষ মোঃ আলমগীর,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) সোহরাব মোল্লা,সাবেক উপজেলা চেয়ারম্যান লে:অব: গোলাম নূর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডা: রাফিউদ্দিন,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মোঃ রবিউল আলম,মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা,যুবউন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা রায়হান উদ্দিন,অধ্যাপক জামিল ফোরকান,আবদুল হক,প্রধান শিক্ষক আবদুর রহিম,আসাদুজ্জামান চৌধুরীসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,মুক্তিযোদ্ধা,সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল খেলার পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।অন্যদিকে দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জাতির শ্রেষ্ট সন্তান শহীদ পরিবারবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি । পরে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় ও অতিথি শিল্পীরা।

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের