,

সরাইলে জেএসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

grafterসরাইল (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে এক জেএসসি পরীক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ গত বৃহস্পতিবার রাতে জুয়েল মিয়া খাদেম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। উপজেলার শাহজাদাপুর গ্রামে গত বুধবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের ধণাঢ্য ধন মিয়া খাদেমের বখাটে ছেলে জুয়েল মিয়া খাদেম (২২) গত বুধবার সকাল ১১ টার দিকে প্রতিবেশী দিন মজুরের মেয়েকে ধর্ষণ করে। ওই মেয়েটি এ বছর শাহজাদাজাপুর উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়েছে। এক ভাই পাঁচ বোনের মধ্যে ওই কিশোরী সবার ছোট। তবে অভিযুক্ত যুবক দস্তাদস্তির কথা স্বীকার করলেও ধর্ষণের বিষয়টি অস্বীকার করছে।
সরেজমিনে শাহজাদাপুর গ্রামে গেলে ধর্ষিতা ও স্থানীয়রা জানান, গত বুধবার সকাল ১১ টার দিকে ওই কিশোরী তাদের ঘরে একা ছিলো। ওই সময়ে জুয়েল খাদেম তাদের ঘরে ঢুকে মুখ চেপে ধরে কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে আশ পাশের কয়েকজন নারী এগিয়ে আসলে জুয়েল খাদেম পালিয়ে যান। এ বিষয়ে মুখ খোলায় প্রতিবেশী জুমেলা বেগমকে (৩০) মারধর করেছে জুয়েল রানা খাদেমের পরিবারের লোকজন। ঘটনার পর জুয়েল রানা খাদেমের চাচা আবু মিয়া খাদেম (৬৫) বিষয়টি কাউকে না বলার জন্য কিশোরীর মা-বাবাকে হুমকি ধমকি দিয়ে যান। কিশেরীর মা কান্না জড়িত কণ্ঠে বলেন, আবু মিয়া খাদেম এইডা (বিষয়টি) বইসা (সালিসের মাধ্যমে) শেষ করবে কইয়া গেছে। কইছে কেউরে কইলে গ্রাম থেইক্কা বাইর কইরা (গ্রাম ছাড়া) দিবে। এ ঘটনায় পুলিশ গত বৃহস্পতিবার রাতে জুয়েল মিয়া খাদেমকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার দুপুরে ধর্ষীতা বাদী হয়ে জুয়েল খাদেমকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের জন্য প্রক্রিয়া চালাচ্ছে।
সরাইল থানার ওসি রুপক কুমার সাহা বলেন,এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। জুয়েল মিয়া খাদেমকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে।
মাহবুব খান বাবুল
১৬-১২-১৬

এ জাতীয় আরও খবর

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে