,

দ্বিতীয় দিনে বেশি দূর আগাতে পারেনি অস্ট্রেলিয়া

Australia v Pakistan - 1st Test: Day 2স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ আমির তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়ে টেস্টের সেরা বোলিং করলেন। ওয়াহাব রিয়াজও ছিলেন ছন্দে। ১০৬ রানে শেষ সাত উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। এরপরও স্বাগতিকদের রানের পাহাড়ে চাপা পড়েছে পাকিস্তান। শেষ সেশনে অলআউট হওয়ার আগে ৪২৯ রান করেছে স্টিভেন স্মিথের দল।

দ্বিতীয় দিনে ব্রিসবেনের উইকেট বেশ পেস-বান্ধব হয়ে উঠেছিল। আর এই সুবিধাটা দারুণভাবে কাজে লাগিয়েছেন আমির ও ওয়াহাব। আগের দিন দুজনেই নিয়েছিলেন একটি করে উইকেট। এদিন নিলেন আরও তিনটি করে। ২০১০ সালের পর চলতি বছরে এ নিয়ে দুবার অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী দলের দুজন বোলার এক ইনিংসে চারটি করে উইকেট নিতে পাওয়ার কীর্তি গড়েছেন। এর আগে হোবার্টে চারটি করে উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবট ও কাগিসো রাবাদা।

অস্ট্রেলিয়া শুক্রবার ব্যাট করতে নামে আগের দিনের ৩ উইকেট ২৮৮ রান নিয়ে। ১১০ রান নিয়ে ব্যাট করতে নামা স্মিথ ওয়াহাবের বলে উইকেটের পেছনে সরফরাজ আহমেদের কাছে ক্যাচ দিয়ে ফেরেন। তাঁর আউটে ভাঙে ১৭২ রানের চতুর্থ উইকেট জুটি। যাওয়ার আগে ২২২ বলে ১৩০ রান করেন তিনি। পিটার হ্যান্ডসকম্ব ফেরেন ১০৫ রান করে। আমির ৪ উইকেট নিতে খরচ করেন ৯৭ রান। আর ওয়াহাব দেন ৮৯ রান। ১২৯ রান দিয়ে ২ উইকেট নেন ইয়াসির।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ২০ রান তুলেছে পাকিস্তান। সূত্র: স্টার স্পোর্টস ২

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে