,

তুষারে ঢেকেছে টরেন্টো, ফ্লাইট বাতিল, পেছালো পরীক্ষা

torontoআন্তর্জাতিক ডেস্ক : ভারী তুষারপাতে বিপর্যস্ত কানাডার টরেন্টোর জনজীবন। সাদা বরফে ছেয়ে গেছে টরেন্টোর পথঘাট।

তুষারপাতের কারণে পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে। টরেন্টোর বিলি বিশপ শহরের কেন্দ্রীয় বিমানবন্দরেও ৭টি ফ্লাইট বাতিল ও ১৫টির সময় পরিবর্তন করা হয়েছে। পিছিয়ে দেয়া হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা।
বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে গোটা শহর তুষারে ঢেকে যায়। এ সময়ের মধ্যে অন্তত ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আরও ৪৬টির সময় পরিবর্তন করা হয়েছে।

ভারী তুষারপাতে টরেন্টো ছাড়াও কানাডার দক্ষিণাঞ্চলীয় অন্টারিও প্রদেশে ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে দেশটির পরিবেশ অধিদফতর।

তুষারের কারণে এরইমধ্যে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর পর তুষারাচ্ছাদিত রাস্তায় খুব সাবধানে চালকদের গাড়ি চলাতে বলেছে পুলিশ। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইয়র্ক ইউনিভার্সিটি, রায়ারসন ইউনিভার্সিটি ও হাম্বার কলেজ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে