,

সাকিব-তামিমের বিকল্প নেই : মাশরাফি

mashrafeস্পোর্টস ডেস্ক : কয়েক বছর ধরেই বাংলাদেশ দলে নিয়মিত পারফরম করছেন এক ঝাঁক তরুণ ক্রিকেটার। তাদের উত্থানে আলোচিত হচ্ছে টাইগারদের এখন অনেক বিকল্প খেলোয়াড় রয়েছে। কিন্তু এটা মানছেন না বাংলাদেশ দলের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার মতে তরুণ খেলোয়াড়রা যতই উঠে আসুক এখনও সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালের শূন্যতা পূরণ করার মত খেলোয়াড় তৈরি হয়নি।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘ইনজুরি যে কোন নির্দিষ্ট খেলোয়াড় কিংবা দলের জন্য সবসময়ই খারাপ। আমরা এখন প্রায়ই শুনি যে আমাদের বিকল্প খেলোয়াড় এখন অনেক। কিন্তু আমি বিকল্প খেলোয়াড় দেখি না। আমার চোখে বিকল্প খেলোয়াড় নেই। কারণ আপনি যদি সাকিবের সঙ্গে কাউকে বদল করতে চান, খেলোয়াড় নেই। তামিমের বদল করতে গেলেও কঠিন।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেরা দুই পারফরমারকে নিউজিল্যান্ড সিরিজে পাচ্ছেনা বাংলাদেশ। ইনজুরিতে ছিটকে গেছেন মোহাম্মদ শহীদ ও শফিউল ইসলাম। তবে তাদের পরিবর্তে রুবেল হোসেন ও কামরুল ইসলাম রাব্বি সুযোগ পেয়েছেন। তবে দারুণ ছন্দে থাকা দুই পেসারের ঘাটতি পোষানো কঠিন মনে করেন মাশরাফি।

‘শফিউল অবশ্যই অনেক ভালো ফর্মে ছিলো। এটা অবশ্যই আমি মনে করি আমাদের জন্য অনেক খারাপ এবং তার জন্যও অনেক খারাপ। তো আমাদের আস্তে আস্তে বিকল্প তৈরি হচ্ছে, ওই লেভেলে আসতে একটু সময় লাগবে। এই মুহূর্তে তাদের ইনজুরিগুলো অবশ্যই প্রভাব পরে। বিশেষ করে যারা টপ ফর্মে আছে তাদের ইনজুরিগুলো অবশ্যই প্রভাব ফেলে।’

গত আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে পায়নি বাংলাদেশ। এমনকি টেস্ট স্পেশালিষ্ট মোহাম্মদ শহীদকেও পায়নি তারা। তারা দলে থাকলে ওয়ানডে ও টেস্ট দুই সিরিজে জিততে পারতেন বলে মনে করেন মাশরাফি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে