,

উপকূল এক্সপ্রেসে আগুন, আহত ২৬

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে দড়িপাড়ায় নোয়াখালীগামী যাত্রীবাহী উপকূল এক্সপ্রেস (৭১২) ট্রেনে আগুন লেগেছে।এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কমপক্ষে ২৬ যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের অবস্থা খুব বেশি গুরুতর নয় বলে জানান স্থানীয়রা।

train

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন আড়িখোলা রেলওয়ে স্টেশন মাস্টার দিলিপ চন্দ্র দাস।

উপকূল এক্সপ্রেস ট্রেনের নিরাপত্তা পরিচালক আইনুদ্দিন জানান, পৌনে ৫টার দিকে পূবাইল রেল স্টেশন ত্যাগ করে ট্রেনটি। পরে ৫টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে দড়িপাড়ায় পেছন থেকে দ্বিতীয় নম্বর বগিতে আগুন লাগে। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। ট্রেনের নিজস্ব জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বগির মাঝখানের কালো রাবার প্লাস্টিক থেকে হঠাৎ আগুন লাগে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে প্রায় ২৫/২৬ জন যাত্রী আহত হয়েছেন। তবে তাদের কারো আঘাতই গুরুতর নয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ইনচার্জ মো. আব্দুস সাত্তার জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা