,

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

news-image

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মোস্তাকিম (১২) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মোস্তাকিম উপজেলার কুটি ইউনিয়নের বিলঘর পশ্চিমপাড়া এলাকার জনি মিয়া ও আছমা বেগমের ছেলে। সে নয়নপুর গ্রামের আবদুল গনি দ্বীনিয়া মাদ্রাসা ও হিফজখানায় পড়াশোনা করত।

পুলিশের দেয়া তথ্যানুযায়ী, শুক্রবার বেলা সাড়ে ১১টার পর দুপুর ১২টার মধ্যে মাদরাসার পশ্চিম পাশের পুকুরে গোসল করতে যায় মোস্তাকিম। এ সময় অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। পরে মাদরাসার অন্য শিক্ষার্থী ও শিক্ষকরা খোঁজাখুঁজি করে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন।

পরে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

খবর পেয়ে কসবা থানার উপপরিদর্শক (এসআই) শাহিন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মোস্তাকিমের বাড়িতে যান। সেখানে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও