,

ঢাবি শিক্ষক সমিতির নেতৃত্বে মাকসুদ কামাল ও রহমত উল্লাহ

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড.এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্লাহ।সভাপতি এএসএম মাকসুদ কামাল পেয়েছেন ৮৯০ ভোট ও সাধারণ সম্পাদক পদে রহমত উল্লাহ ৭৩২ ভোট পেয়েছেন।

image-10000

বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ২টা পর্যন্ত। ভোট গণনা শেষে সন্ধ্যায় বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী।

নির্বাচনে জয়ের পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সদ্যনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মাকসুদ কামাল বিবার্তাকে বলেন, আমরা গত মেয়াদে শিক্ষকদের উন্নয়নে যে কাজ করেছি, এই বিজয় তারই প্রমাণ। জঙ্গিবাদমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পক্ষের এ রায়। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয় হয়েছে। শিক্ষদের আস্থা ও ভালোবাসার এ রায়। শিক্ষকদের অধিকার আদায়ের জন্যই আমাদের ভোট দিয়ে নিরঙ্কুশ জয়ী করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

তিনি আরো বলেন, ঢাবি শিক্ষকদের আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, এখন আমাদের কাজ তা বাস্তবায়ন করা। শিক্ষাঙ্গনে শিক্ষার মান, গণতান্ত্রিক পরিবেশ ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখাই আমাদের প্রধান কাজ।

এদিকে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নীল দল ১৫টি পদের সব কয়টিতে জয় লাভ করে।

অন্যদিকে বিগত বছরের ন্যায় এবারও কোনো পদে নির্বাচিত হয়নি বাম সমর্থিত গোলাপি দল।

গত বছরের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে নীল দল ১৪টিতে এবং বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সাদা দলের প্রার্থীদের একজন জয়ী হলেও এবারের নির্বাচনে কোনো পদে নির্বাচিত হয়নি সাদা দল।

শিক্ষক সমিতি কার্যকরী পরিষদ নির্বাচন-২০১৭ মেয়াদে জয়ী অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মো. আবদুস ছামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া।

সদস্য পদে বিজয়ীদের মধ্যে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক মো. ইমদাদুল হক, অধ্যাপক মাহবুবা নাসরীন, অধ্যাপক মো. নিজামুল হক ভূঁইয়া, অধ্যাপক মো. বায়তুল্লাহ কাদেরী, অধ্যাপক এস এম আবদুর রহমান, অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, অধ্যাপক মো. আফতাব আলী শেখ, অধ্যাপক বিমান চন্দ্র বড়ূয়া ও সহযোগী অধ্যাপক লাফিফা জামাল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে