,

এসডিজি অর্জনে একযোগে কাজ করার তাগিদ

নিজস্ব প্রতিবেদক :টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে এনজিও, সিভিল সোসাইটি এবং উন্নয়ন সহযোগীদের একযোগে কাজ করার বিকল্প নেই। এজন্য সমন্বিত উদ্যোগের প্রয়োজন।

image-9993

বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ২০২০ সাল পর্যন্ত এসডিজির বিভিন্ন লক্ষ্য বাস্তবায়ন বিষয়ক একটি গাইডলাইন প্রকাশ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ইউএনডিপির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর সুদিপ্ত মূর্খাজি, ঢাকায় বিশ্বব্যাংকের লিড ইকনোমিস্ট ড. জাহিদ হোসেন, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও রাশেদা কে চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

খন্দকার মোশারফ হোসেন বলেন, এমডিজির (২০০০-২০১৫) বিভিন্ন সূচকে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হয়েছে। এখন ২০৩০ সাল মেয়াদি এসডিজির ক্ষেত্রেও রোল মডেল হওয়ার সুযোগ আছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় জিইডির গাইড লাইনে এসডিজি অর্জনে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে যে টার্গেট দেয়া হয়েছে তা অর্জনে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এক্ষেত্রে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এনজিও সুশিল সমাজ ও উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহবান জানান মন্ত্রী।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, এসডিজির অনেক আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুপকল্প ২০২১ ঘোষণা করেছেন। এখন এসডিজি অর্জনে একযোগে কাজ করার বিষয়টি সুসমন্বিত হতে হবে। তবে এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য উপাত্তের অপ্রতুলতাকে একটি চ্যালেঞ্জ হিসাবে তিনি উল্লেখ করেন তিনি।

আ হ ম মুস্তফা কামাল বলেন, সম্প্রতি দেখা গেছে মালয়েশিয়ার শ্রমখাতে ব্যবস্থাপকদের ৩৭ শতাংশই বাংলাদেশি। অর্থাৎ বাংলাদেশ বৈশ্বিক প্রেক্ষাপটে এগিয়ে যাচ্ছে। দক্ষ ও প্রশিক্ষিত মানব সম্পদ গড়ে তুলতে পারলে ২০৩০ সালের আগে এসডিজি অর্জিত হবে।

ড. জাহিদ হোসেন বলেন, এসডিজির কতগুলো লক্ষ্য অর্জনে বাংলাদেশকে নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও বিদেশী বিনিয়োগ বাড়াতে হবে। তিনি অগ্রাধিকার ভিত্তিতে এসডিজির ৪টি লক্ষ্য-দারিদ্র দূর করা, ক্ষুধা নির্মূল, কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এবং বৈষম্য কমানোর বিষয়টি বিশেষ মনোযোগ দেয়ার পরামর্শ দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে