,

বিএমডিএ ৪শ’ কিমি গ্রামীণ সড়ক নির্মাণ করছে

নিজস্ব প্রতিবেদক : বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কৃষি পণ্যের সহজ বাজারজাতকরণ ও ব্যয় সাশ্রয়ে এই অঞ্চলের ৪শ’ কিলোমিটার গ্রামীণ সড়কের নির্মাণ কাজ শুরু করেছে।

image-8582

‘গ্রামীণ যোগাযোগ উন্নয়নের মাধ্যমে কৃষি পণ্যের বাজারজাতকরণ’ নামক প্রকল্পটি ৩১৬ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে বরেন্দ্রাঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটর এবং পাবনা জেলার ৪০টি উপজেলার প্রত্যন্ত এলাকায় বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের আওতায় ৭২৪ কিলোমিটার গ্রামীণ সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি ৩১০টি সেতু ও ৯০টি কালভার্ট নির্মাণ করা হবে।

সোমবার বিকেলে বিএমডিএর চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী জেলার পুঠিয়া উপজেলায় নির্মিত প্রকল্পের কিছু অংশের উদ্বোধনকালে তিনি এই কথা জানান।

বিএমডিএর নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের অংশ উদ্বোধন করেন আবদুল ওয়াদুদ (এমপি)। এ সময় প্রকল্প পরিচালক ড. আবুল কাশেম, নির্বাহী প্রকৌশলী শরিফুল হক এবং সহকারী প্রকৌশলী সেলিম রেজা বক্তব্য রাখেন।

ড. আকরাম চৌধুরী বলেন, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে আমরা ভূপৃষ্ঠের পানি ব্যবহারে সেচ কার্যক্রম গ্রহণ করেছি।

উৎপাদন ব্যয় হ্রাস, কৃষিপণ্যের সরবরাহে সুবিধাসহ উৎপাদন ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন ইতি মধ্যে শুরু হওয়ায় প্রকল্প এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নে এটি ব্যাপকাভাবে অবদান রাখছে।

কার্বন নিঃসরণ সহনীয় পর্যায়ে রাখতে ইতিমধ্যে সংস্কারকৃত সড়কের পাশে গাছের চারা লাগানো কার্যক্রম সফলভাবে চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে