,

বুধবার রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ

174649_148অর্থনৈতিক প্রতিবেদক : করদাতাদের সুবিধার্থে বুধবার রাত ৮টা পর্যন্ত সকল তফসিলি ব্যাংকের সকল শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে এক সার্কুলার জারি করা হয়েছে।

জানা গেছে, এবার আয়কর রিটার্ন দাখিলের সময় আর বাড়ানো হবে না। অর্থাৎ ৩০ নভেম্বর রাত ৮টা পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। এ কারণে রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের অনুরোধের প্রেক্ষিতে এ সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, করদাতাদের আয়কর পরিশোধের সুবিধার্থে চালান, পে-অর্ডার সুবিধা চালু রাখার জন্য ২৯ নভেম্বর ও ৩০ নভেম্বর তফসিলি ব্যাংকগুলোর সব শাখা রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে। তবে যে কোনো প্রকার দুর্ঘটনা প্রতিরোধে ব্যাংকের শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য