,

বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

200750dhk-budaনিউজ ডেস্ক : বাংলাদেশ ও হাঙ্গেরি কৃষি, পানি ব্যবস্থাপনা তথা বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

আজ সকালে হাঙ্গেরির পার্লামেন্ট ভবনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পানি ব্যবস্থাপনা সম্পর্কিত প্রথম সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন হাঙ্গেরির স্বরাষ্ট্রমন্ত্রী সেন্ডর পিন্টার এবং বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মধ্যে সংলাপ ও বাণিজ্য সংক্রান্ত দ্বিতীয় সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন হাঙ্গেরির অর্থনৈতিক কূটনীতি বিষয়ক ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী লেভেন্তে ম্যাগইয়ার এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

কৃষি খাতে সহযোগিতা সংক্রান্ত তৃতীয় সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন হাঙ্গেরির কৃষিমন্ত্রী জসল্ট নেমেথ এবং বাংলাদেশের কৃষি সচিব মোহাম্মদ মইনুদ্দিন আবদুল্লাহ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য