,

নরসিংদীতে শ্রমিক হত্যা মামলায় ৬জনের ফাঁসি

pic-73নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে আট বছর আগে বরফকল শ্রমিক আইয়ুব মিয়া (২৮) হত্যা মামলায় ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে আসামিদের প্রত্যেককে তিন বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, নিহত আইয়ুব মিয়া শহরের বৌয়াকুড়ের একটি বরফকলের শ্রমিক হিসেবে কাজ করতেন। ২০০৮ সালের ২৯ আগস্ট একই বরফকলের চাকরিচ্যুত শ্রমিক টাইগার সুজন বেড়ানোর কথা বলে মেঘনা নদীতে নিয়ে যায়। এরপর ওই দিন তার আর খোঁজ মেলেনি। পরদিন দামের ভাওলা গ্রামে আইয়ুবের মাথাবিহীন মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় নিহতের বাবা আবদুল হেকিম সরকার বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় ছয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।

এই ঘটনায় গ্রেফতার চার আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, চাকরি হারানোয় ক্ষিপ্ত হয়ে টাইগার সুজন তার বন্ধুদের নিয়ে আইয়ুবকে গলা কেটে হত্যা করে। পরে দেহ থেকে মাথা আলাদা করে মেঘনা নদীতে ফেলে দেয়। এরপর সিআইডি পুলিশের এসআই ইমাম হোসেন ওই ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত ওই ৬ আসামির ফাঁসির আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নরসিংদী শহরের পশ্চিমকান্দা পাড়ার সোহাগ চন্দ্র দাস, বৌয়াকুড়ের সাদ্দাম, সমীর চন্দ্র দাস, বিমল, ময়মনসিংহের গৌরীপুরের সুজন ওরফে বাঘা সুজন ও চাঁদপুরের মতলবের এরশাদ। তারা সবাই পলাতক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য