বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাদিজা হত্যাচেষ্টা: বদরুলের বিচার শুরু

bodruনিউজ ডেস্ক : সিলেটে কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলার একমাত্র আসামি বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। আগামী ৫ ডিসেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। এর মধ্য দিয়ে এ মামলার বিচার কাজ শুরু হলো। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বদরুল আলমকে সিলেটের মহানগর আদালতের মুখ্য বিচারক সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করা হয়। শুনানিতে বদরুলের আইনজীবী তার জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ৫ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন। শুনানি শেষে দুপুর পৌনে ১২টায় বদরুলকে আবারও কারাগারে পাঠানো হয়।

আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, নার্গিস হত্যাচেষ্টা মামলায় গত ৮ নভেম্বর বদরুলের বিরুদ্ধে মহানগর পুলিশের শাহপরান থানার এসআই হারুনুর রশিদ অভিযোগপত্র দাখিল করেন। ১৫ নভেম্বর আদালতে অভিযোপত্রের শুনানি শেষে তা গৃহীত হয়। সিলেট মহানগরের অতিরিক্ত বিচারিক হাকিম উম্মে সরাবন তহুরা এক আদেশে মামলাটি মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়ে ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেন। মামলার সরকারপক্ষের প্রধান আইনজীবী সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহ উদ্দিন সিরাজ  জানান, সিলেট মহানগর আদালতের মুখ্য বিচারক অভিযোগ গঠন করে আগামী ৫ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। প্রথমে তাকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন ভোরে হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয় ও স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫৫ দিন ওই হাসপাতালে চিকিৎসা শেষে সোমবার (২৮ নভেম্বর) নার্গিসকে সিআরপিতে পাঠানো হয়। অন্যদিকে ওই ঘটনার পরপর বদরুলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আর এ ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। আর অসুস্থ নার্গিসের চিকিৎসাভার গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত