বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো দেশে বাংলাদেশের মতো শক্তিশালী ইসি নেই, দাবি হানিফের

1544312নিউজ ডেস্ক : বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনের মতো এত স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠনের কোনো নজির কোনো গণতান্ত্রিক দেশে আছে বলে জানা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। একটি স্বাধীন নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন চাই, যুক্তরাষ্ট্র মার্কিট রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের এমন মন্তেব্যের জবাবে আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০১২ সালে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ-আলোচনা করে তাদের পরামর্শে একটি সার্চ কমিটি গঠন করেন। সেই সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বিএনপি পরিকল্পিত ভাবে দেশের নির্বাচন ব্যবস্থাকে এবং নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। সুতরাং তাদের কাছে কোনো নির্বাচন কমিশনই গ্রহণযোগ্য হবে না একমাত্র আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করা হলে তাদের কাছে গ্রহণযোগ্য হবে। হানিফ আরও বলেন, মার্কিট রাষ্ট্রদূত হিসেবে তারা আমাদের উন্নয়নের সহযোগিতার কথা বলতে পারেন। তবে নির্বাচন কমিশনের গঠন এটি সরকারের বিষয়, এটি দেশের বিষয়।

গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় বিএনপির তদন্ত রিপোর্ট প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, তাদের তদন্ত কমিটি গঠনের এখতিয়ারও নেই, কেউ ক্ষমতাও দেয়নি। তারা কি রিপোর্ট দিল না দিল এটা নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। এ সময় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি সংক্রান্ত দুঃস্থ রোগীদের মধ্যে চিকিৎসার জন্য চেক বিতরণ করেন হানিফ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ